নজরবন্দি ব্যুরোঃ প্রার্থী বাছাইয়ে নাজেহাল BJP, রাজ্যে এই মুহুর্তে স্পষ্ট সেই ছবি। উপনির্বাচন নিয়ে গেরুয়া শিবির প্রথম থেকেই বিরূপ মনোভাব রাখলেও দলের তরফ থেকে জানানো হয়েছিল ভোট হলে সব দিয়ে লড়বে দল। তৈরি বঙ্গ বিজেপি। তবে এখনো প্রার্থী বাছাইয়ে চুড়ান্ত সিদ্ধান্ত না নিতে পেরে আপাতত পর্যবেক্ষক নাম প্রকাশ করেছে গেরুয়া শিবির।
আরও পড়ুনঃ হাইকোর্টের রায়ে জোর ধাক্কা, তিন পড়ুয়াকে ফেরানোর নির্দেশ বিশ্বভারতীকে


তৃণমূলের লাগাতার দরবারে বাংলায় উপনির্বাচনে দিন দিয়েছে কমিশন। সব আসনে বাই ইলেকশন না হলেও আগামী ৩০ তারিখ সামশেরগঞ্জ এবং জঙ্গীপুরে পুর্নাঙ্গ ভোট এবং ভবানীপুরে শোভনদেবের ছেড়ে যাওয়া আসনে হবে উপনির্বাচন। শোভনদেব যে মমতার জমি প্রস্তুত করতেই নিজের পদ ছেড়েছিলেন সেকথা স্পষ্ট ছিল শুরু থেকেই।
দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূলের তরফ থেকে নাম ঘোষনা করা হয়েছে প্রার্থী মমতার নাম। পড়েছে হোর্ডিং, ব্যানার। আজ বিকেল থেকেই প্রার্থী হিসেবে নিজের গরে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংযুক্ত মোর্চা হিসেবে ভোট লড়তে আসা জোট থেকে বামেরা প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত হয়েছে আপাতত।
অন্যদিকে গত কয়েকদিনেও গেরুয়া শিবির ঠিক করতে পারেনি মমতার বিরুদ্ধে লড়বেন কে? নাম উঠে এসেছে একাধিক। কখনো রুদ্রনীল, কখনো তথাগত রায়, কখনো আবার ট্যুইটে তথাগত বলছেন অন্য কারো নাম। অন্য দিকে ফের চ্যালেঞ্জার হিসেবে শুভেন্দু লড়তে চাইলেও নাকচ করেছেন দিলীপ।


কয়েকজনের নামের তালিকা গিয়েছে দিল্লিতে, তবে এক নামের পাশে সিলমোহর পড়েনি এখনো। সব মিলিয়ে এক আসনের প্রার্থী বাছতেই নাকানি চোবানি খাচ্ছে বঙ্গ বিজেপি। তবে প্রার্থী ঠিক না হলেও আপাতত দলের তরফে পর্যবেক্ষক ঠিক করেছে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রের খবর অর্জুন সিং এর সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো এবং রাজ্যের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং থাকবেন ভবানীপুরের পর্যবেক্ষকের দায়িত্বে।
এদিকে প্রার্থী নাম ঘোষনা না করে পর্যবেক্ষক নাম ঘোষণায় বেশ কটাক্ষের মুখে পড়েছে টিম বঙ্গ বিজেপি। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “অর্জুন সিংয়ের শান্ত ভাবমূর্তি তো সকলেরই জানা। এত শান্তিপ্রিয় মানুষ তিনি! ভবানীপুরে কী করেন, দেখা যাবে।” বিজেপির সূত্রের খবর আজি জানা যেতে পারে মমতার পাড়ায় এসে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জার হিসেবে লড়বেন কে।







