টলিউডে মাফিয়ারাজ নিয়ে রুদ্রনীলের অভিযোগ নস্যাৎ করলেন অরিন্দম ও সোহম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত বৃহস্পতিবার অভিনেতা রুদ্রনীল ঘোষ;টলিউডে মাফিয়ারাজ চলছে বলে অভিযোগ করেছিলেন।এবার পরিচালক অরিন্দম শীল এদিন এই অভিযোগ নস্যাৎ করে দিলেন।টলিউডের পরিচালক অরিন্দমের বক্তব্য, কলকাতায় সিনেমা তৈরির পরিবেশ ভারতের অন্য যে কোনও জায়গার থেকেই ভাল। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রুদ্রনীল হাওড়ায় বিজেপি-র দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

আরও পড়ুনঃ সাতে-পাঁচে না রুদ্রনীলের, দল চাইলে লড়বেন ভোটে, নইলে জেলায় রথযাত্রা করাবেন।

সেখানেই তিনি অভিযোগ করেন,”মাফিয়া-দের নিয়ন্ত্রণে চলছে টলিপাড়া।” তিনি জানিয়েছিলেন, একটি ছবি বানাতে যত কলাকুশলী লাগে, তার চেয়ে অনেক বেশি কর্মী নিয়োগ করতে বাধ্য করা হয় প্রযোজকদের। সেই কারণেই প্রযোজকরা এখানে কাজ করতে চান না।

যদিও অরিন্দম এই কথার সঙ্গে একেবারেই একমত নন। ‘মাফিয়ারাজ’ শব্দটায় আপত্তি আছে জানিয়ে তিনি বলেন, ‘‘আমি তো শান্তিতেই কাজ করতে পারছি। এমনকি বাইরে থেকে পরিচালকরা এসে কলকাতায় কাজ করে যাচ্ছেন। অনেকেই জানতেও পারছেন না।’’

অরিন্দমের কথায়,‘‘কলকাতায় কাজ করা অনেক সহজ।কারণ পুলিশের তরফে খুবই সহযোগিতা করা হয়। কোনও সমস্যার মুখোমুখি হতে হয় না’’ এই একই বিষয় নিয়ে রুদ্রনীলকে এক হাত নিয়েছেন অভিনেতা সোহম। তিনি বলেন বর্তমানে সমাজের উপর বা দেশবাসীর উপর যা চলছে, সবাই তা দেখেছেন।

সেই কারণে সায়নী ঘোষ বা দেবলীনা দত্তরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রকাশ্যে ধর্ষণ এবং খুনের হুুমকি দেওয়া হচ্ছে। মফিয়ারাজ কে বা কারা করছে, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগেই তা স্পষ্ট বলে ফুঁসে ওঠেন সোহম। পাশাপাশি তিনি আরও বলেন, এতদিন ইন্ডাস্ট্রিতে কোনও ভেদাভেদ বা রাজৈনতিক রং ছিল না কিন্তু বিজেপি অত্যাচারের ভঙ্গিতে বাংলাকে দখল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সোহম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন