নজরবন্দি ব্যুরোঃ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনাল সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল সটার স্টাডেড ৬৮ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের ভাইজান। এক ছাদের তলায় একত্রিত হয়এছিলেন বিটাউনের গ্ল্যামারাস স্টাররা। ২০২৩-এর ফিল্ম ফেয়ারের আসর জমিয়ে দিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং।
আরও পড়ুনঃ ১০ বছরের মামলায় স্বস্তি, জিয়া খান মৃত্যু মামলায় বেকসুর খালাস সুরজ পাঞ্চোলি


আজকাল অরিজিৎ-কে নিয়ে ভক্তদের প্রত্যাশা ক্রমশই বাড়ছে। ফিল্মফেয়ারের মঞ্চে গায়কের হাতে পুরস্কার উঠবে তা নিয়ে একপ্রকার নিশ্চিত ছিল অরিজিৎ সিংয়ের ভক্তরা। ফিল্মফেয়ার ২০২৩-এর আসরের নমিনেশন তালিকায় তিনটে গানের জন্য মনোনীত ছিলেন অরিজিৎ। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ ছাড়াও ‘দেবা দেবা’ এবং ‘ভেড়িয়া’ ছবির ‘আপনা বনালে পিয়া’ গানের জন্য মনোনীত ছিলেন অরিজিৎ।

আর গত বছরের সবচেয়ে ট্রেন্ডিং গান ‘কেশরিয়া’র জন্য পুরস্কৃত হলেন গায়ক। প্রীতমের সুরে সাজানো এই গানের গীতিকার অমিতাভ ভট্টাচার্য। গানের মহিলা কন্ঠ নিকিতা গান্ধীর। এই নিয়ে মোট সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিলেন জিয়াগঞ্জের সন্তান। ২০১৪ সাল থেকে শুরু হয়েছিল অরিজিতের জয়যাত্রা।



সেবছর ‘তুম হি হো’ গানের জন্যে পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। এরপর ২০১৬ সাল থেকে ২০২০ অবধি, টানা পাঁচবছর সেরা গায়কের পুরস্কার নিয়ে গিয়েছেন অরিজিৎই। গায়ক হিসাবে সর্বোচ্চ ফিল্মফেয়ারের পুরস্কার পেয়েছিলেন কিংবদন্তী সংগীতশিল্পী কিশোর কুমার।
ফিল্মফেয়ারের মঞ্চে ফের অরিজিৎ চমক, কিশোর কুমারের থেকে একধাপ পিছিয়ে বাংলার ছেলে

তাঁর ঝুলিতে ছিল মোট আটটি পুরস্কার। কিশোর কুমারের থেকে মাত্র একধাপ পিছিয়ে রয়েছেন বাংলার ছেলে অরিজিৎ। আর ৬৮-তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে অরিজিৎ-এর সৌজন্যে বাংলার জয়জয়কার।







