নজরবন্দি ব্যুরোঃ অরিজিৎ সিং বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে আছে যার অগণিত ভক্ত। সুরের জাদুতে তিনি জয় করতে পারেন শত্রুর মনও। তাই তিনি অরিজিৎ। দেশে এমনকি বিদেশেও তার কন্ঠের গান শুনতে হাজার হাজার টাকা খরচ করেন অনুরাগীরা। সেই অরিজিৎ বাংলার সন্তান হয়েও, কলকাতায় শো করতে যথেষ্ট বেগ পেতে চলেছেন। এর আগে তিনি বেশ কয়েকবার ইকোপার্কে শো করলেও এবার তাঁর কনসার্ট নিয়ে ধোঁয়াশা। সম্ভাবনা বলছে এবার কলকাতাবাসীকে হতাশ হতে হবে।
আরও পড়ুনঃ গ্রুপ-ডি তালিকায় অজস্র বেআইনি নিয়োগ, দুর্নীতিতে কোন জেলা টেক্কা দিল কাকে?


নতুন বছরে আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার ইকো পার্কের এই গানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, আপাতত তা বন্ধের মুখে। আর তাই নিয়ে সরব বিনোদন জগত থেকে রাজনৈতিক মহল। ২৫০০-৫০,০০০-এর উর্ধ্বে টিকিট বিক্রির ঘোষণা করা হয়েছিল। সেসমস্ত টিকিট পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই হিডকোর তরফে জানানো হয়েছে, তাঁরা এই শো করতে দিতে নারাজ। ফলে তাদের ৫,০০,০০০ টাকা আয়োজক সংস্থাকে ফেরত দেওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, মিলনমেলা প্রাঙ্গন, অ্যাকোয়াটিকা অথবা নিকো পার্কে এই অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে। অতীতে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠান ইকো পার্কে অনুষ্ঠিত হলেও, কেন এ বছর সেই অনুষ্ঠান করতে রাজি নয় হিডকো কর্তৃপক্ষ তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে, হিডকোর তরফে জানা গিয়েছে, বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ইকো পার্কের ক্ষতি হয়েছে আগেও। পাশাপাশি অরিজিৎ ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাই বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকোপার্ক কর্তৃপক্ষকে। আর এই নিয়েই সরব রাজনৈতিক মহল থেকে নেটিজেনরা।



কলকাতায় বাতিল অরিজিৎ সিংয়ের শো! গেরুয়া বিতর্কের জেরেই এই পরিণতি?

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অরিজিৎ। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে দু কলি গান শোনান, তাঁর মধ্যে ছিল “রঙ দে তু মোহে গেরুয়া’ গানের অংশ বিশেষ,। যা শোনার পর একটি রাজনৈতিক দলকে উপলক্ষ্য করে তামাশা শুরু করেন নেটিজেনরা। গেরুয়া গানটি মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করা হয়েছে এমনটাই প্রর্তিপন্ন করা হয়। কিন্তু আবার সেদিনের রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিয়েছে আরিজিতের আগামী শো বন্ধ হওয়ার উদ্দেশ্যএ। অনেকেই বলছেন এর পিছনে থাকতে পারে রাজনৈতিক প্রতিহিংসার যোগ। তবে এর স্বপক্ষে গায়ক অথবা কর্তৃপক্ষের তরফে কোন বার্তা পাওয়া যায়নি।








