বলিউড বা বলা ভালো ভারতীয় বিনোদন জগতের অন্যতম ব্যস্ত এবং সফল গায়ক হলেন অরিজিৎ সিং। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। ৮ থেকে ৮০ সকলেই মজে তাঁর গানের সুরে। কিন্তু এদিন গায়ক একটি দুঃসংবাদ শোনালেন তাঁর অনুরাগীদের। জানালেন তিনি ভালো নেই।অসুস্থ অরিজিৎ। যার জেরে বাতিল হয়েছে তাঁর গোটা আগস্ট মাসের সব কনসার্ট।
শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন গায়ক। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছেন, “সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অসুস্থতার কারণে আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্যভীষণভাবে অপেক্ষা রয়েছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের এই এত ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি”।
তিনি আরও বলেন, “এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে। বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না”। শুধু এই একটা মাস বিশ্রাম চেয়ে নিয়েছেন অগণিত ভক্তদের কাছ থেকে।
তবে প্রশ্ন উঠেছে এখন প্রশ্ন যাঁরা ১১ অগস্টের টিকিট কিনেছিলেন তাঁদের কি আবার টিকিট কাটতে হবে অরিজিৎ সিংয়ের শো দেখার জন্য? পোস্টে তারও উত্তর দিয়েছেন গায়ক৷ তিনি জানিয়েছেন, যাঁরা এই শোয়ের জন্য টিকিট কেটেছেন, তাঁদের চিন্তার কিছু নেই৷ সেপ্টেম্বরে যে শো হতে চলেছে এখন কেনা টিকিটেই প্রবেশ করতে পারবেন গানপ্রেমীরা৷
অরিজিৎ এদিন তাঁর অসুস্থতার খবর ভাগ করতেই স্বাভাবিক ভাবেই মন ভালো নেই তাঁর অনুরাগীদের। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন। আপাতত তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জেরে বাড়িতেই আছেন। তবে তাঁর অসুস্ততার কারণ কী তা তিনি বলেননি।



