মাকে হারিয়েও করোনা যুদ্ধে অরিজিৎ, নিজের জেলা মুর্শিদাবাদে দিলেন অক্সিজেন মেশিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাকে হারিয়েও করোনা যুদ্ধে অরিজিৎ, নিজের জেলা মুর্শিদাবাদে দিলেন অক্সিজেন মেশিন। করোনার মারণ কামড়ে আক্রান্ত গোটা দেশ। সাধারণ মানুষ থেকে তারকা করোনার কোপ থেকে বাঁচতে পারছে না কেউই। এরই মধ্যে দেশে অক্সিজেন থেকে হাসপাতাল বেড সবকিছুরই অভাব দেখা যাচ্ছে। এদিকে কিছুদিন আগেই করোনার কারণে মাকে হারিয়েছেন দেশের সঙ্গীত জগতের অন্যতম খ্যাতনামা অরিজিৎ সিং।

আরও পড়ুনঃ একে একে নিভছে দেউটি… আক্ষরিক অর্থেই আজ প্রদীপ নিভেছে নজরবন্দির।

কোভিডমুক্ত হওয়ার পরও একাধিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর শরীরে। পরে ব্রেন স্ট্রোক হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়, সেখান থেকে একমো সাপোর্ট। শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। হাজার চেষ্টা করেও সেখান থেকে আর মাকে ফেরাতে পারেননি। তবে শোকে বিহ্বল অরিজিৎ নিজের দায়িত্ব ভোলেননি। করোনা যুদ্ধে এগিয়ে এসেছেন বর্তমানে দেশের এক নম্বর তারকা গীতিকার। নিজের জন্মভিটে মুর্শিদাবাদের মানুষের অক্সিজেনের অভাব মেটাতে উদ্যোগ নিলেন তিনি।

মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করলেন, যেগুলি কিনা পৌঁছে যাবে সরকারি হাসপাতালে। জিয়াগঞ্জের ‘ধৃতী ফাউন্ডেশন’-এর মাধ্যমে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিত্‍সক প্রশান্ত বিশ্বাসের হাতে হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিনগুলি তুলে দেন অরিজিৎ। তাঁর এই উদ্যগের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

মাকে হারিয়েও করোনা যুদ্ধে অরিজিৎ, নিজের জেলা মুর্শিদাবাদে দিলেন অক্সিজেন মেশিন। জানা গিয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধীনে সরকারি হাসপাতালে করোনা চিকিত্‍সায় এই মেশিন ব্যবহার হবে। ঘরের ছেলের এই উদ্যোগ নিয়ে স্বাভাবিকভাবেই খুশি মুর্শিদাবাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত