সৌমিত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অস্বস্তিকর পোষ্ট, অনুপমের কান্ডকারখানায় ক্ষুদ্ধ ভক্তরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : সৌমিত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অস্বস্তিকর পোষ্ট, এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, বর্ষীয়াণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতালে এই মুহূর্তে তিনি সম্পূর্ণ লাইফ সাপোর্টে রয়েছেন। আর তারই মাঝে সোশ্যাল মিডিয়ায়, সৌমিত্রকে নিয়ে অসংবেদনশীল পোষ্ট করলেন, বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি তার পোস্টে লেখেন, “নক্ষত্র পতন !!! আলোকময় দীপাবলী’র রাত অন্ধকার করে চলে গেলেন আমাদের সকলের প্রিয় ফেলুদা !!!” আর তাঁর এই পোস্টের পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

আরও পড়ুনঃ মাল্টি অর্গান ফেলিওর সৌমিত্র-র, অফিশিয়ালি দুঃসংবাদ যে কোন মুহুর্তে।

ক্ষুদ্ধ হন,সৌমিত্র ভক্তরা। কি করে এমন দায়িত্বজ্ঞানহীনতার মতোন পোস্ট করলেন, অনুপম,প্রশ্ন তুলছেন, ক্ষুদ্ধ ভক্তরা। জীবনের জন্য প্রাণপনে যাওয়ার স্পিরিটকে কি অসন্মান করা হল না? ফলে অনেকই তাঁর পোস্টটিকে ঘিরে, বারবার এমনিই প্রশ্ন তুলছেন। গত একমাস ধরে জীবনযুদ্ধে লড়ছেন সৌমিত্র। তবে পরশু থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি আরও বেড়েছে।

অচল হয়ে গিয়েছে মস্তিষ্কের স্নায়ু। চিকিৎসকেরার আশা দেখছেন না তাঁর শারীরিক উন্নতির। হাসপাতাল সূত্রে খবর, গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী সৌমিত্রবাবুর মস্তিষ্কের স্নায়ুর সূচক ৪-এরও নিচে। সৌমিত্রের সামগ্রিক শারীরিক অবস্থার রিপোর্ট রাজ্য সরকারের কাছে পৌঁছেছে। সেখানে এমন তথ্যই রয়েছে বলে সূত্রের খবর। তাঁর চিকিৎসায় যুক্ত এক চিকিৎসক বলেন, “ইইজি করলে মস্তিষ্কে স্নায়ুর কয়েকটি বিষয় অন্তত পক্ষে জানা সম্ভব।

সৌমিত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অস্বস্তিকর পোষ্ট, সেই ওয়েভ আমরা দেখতে পাই। সৌমিত্রবাবুর ক্ষেত্রে ইইজি রিপোর্টে মস্তিষ্কের স্নায়ুর কোন সচলতা ধরা পড়ছে না।” ফলে অতন্ত্য সংকটজনক অবস্থায় রয়েছেন সৌমিত্র। আর তারই মাঝে বিজেপি নেতা অনুপম হাজরার এমন পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখনও পর্যন্ত ওই পোস্ট তিনি সরাননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত