নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্ত হলেন খোদ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।দেশ জুড়ে ক্রমশ শক্ত হচ্ছে করোনার কামড়। গত ৩৫ দিন ধরে দৈনিক সংক্রমণ এ নতুন নতুন রেকর্ড গড়ছে দেশ।রাজ্যেও বেড়ে চলেছে সংক্রমণ. প্রশাসন থেকে পুলিশ রেহাই পাচ্ছে না কেউ। এবার করোনা আক্রান্ত খোদ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।
আরও পড়ুনঃ মেট্রো যাত্রীদের জন্য সুখবর, ১৪ তারিখ থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও।


কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় তার করোনা পরীক্ষা করা হয় যে রিপোর্ট পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা অবশ্য স্থিতিশীল। মৃদু উপসর্গ নিয়ে বাড়ি থেকেই দায়িত্ব সামলাছেন। গতকাল বাড়ি থেকে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। তবে কেউ তার অসুস্থতা নিয়ে কিছু বলতে চাননি।গত মার্চ মাস থেকে করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করছেন অনুজ।
করোনা আক্রান্ত অনুজ শর্মা। কোনো সহকর্মী বা পুলিশ আক্রান্ত হলে তিনি নিজে দেখা করে মনোবল বাড়িয়েছেন।এবার নিজেই আক্রান্ত হলেন। রাজ্য পুলিশের ডিআইজি প্রবীণ ত্রিপাঠি ও করোনা আক্রান্ত বলে জানা যাচ্ছে। স্থিতিশীল অবস্থায় বাড়িতেই রয়েছেন তিনি। এদিকে পুলিশ এর শীর্ষ কর্তা আক্রান্ত হবার দিনই করোনা যুদ্ধে হার মানলেন তার এক অফিসার।গতকাল ১০ টা নাগাদ বাইপাস এর একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় গৌতম মাহাতো নামে ওই অফিসারের।
গত সপ্তাহ থেকে তিনি ভর্তি ছিলেন ওই হাসপাতালে। এএসআই পদমর্যাদার ওই অফিসার কলকাতা পুলিশের বিশেষ শাখায় শ্যামপুকুর থানায় কর্মরত ছিলেন। বালির বাসিন্দা ওই অফিসার সামনের সারিতে কাজ করছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এই নিয়ে ১০ কর্মীকে করোনাতে হারালো কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর মোট ২১৫৩ জন পুলিশকর্মী এখনো অব্দি আক্রান্ত হয়েছেন করোনাতে।যার মধ্যে ১৯৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ১৭ কর্মী নতুন করে আক্রান্ত হয়েছেন।যার মধ্যে রয়েছেন হাওড়া ট্রাফিক গার্ড এর ওসি অমরেশ ঘোষ এবং বেনিয়াপুকুর থানার ওসি আলোক সরকার। লালবাজার সূত্রে খবর হাসপাতালে ভর্তি চার পুলিশকর্মীর অবস্থা সংকটজনক ।









