নজরবন্দি ব্যুরোঃ সহকর্মীদের করোনা যুদ্ধে জেতার মন্ত্র দিলেন CP অনুজ শর্মা। কদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন খোদ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। দেশ জুড়ে ক্রমশ শক্ত হচ্ছে করোনার কামড়। গত ৪০ দিন ধরে দৈনিক সংক্রমণ এ নতুন নতুন রেকর্ড গড়ছে দেশ। রাজ্যেও বেড়ে চলেছে সংক্রমণ। প্রশাসন থেকে পুলিশ রেহাই পাচ্ছেন না কেউই। এদিকে কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় কমিশনারের করোনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুনঃ নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। শিনজো আবের উত্তরসূরি বেছে নিল জাপান।
মৃদু উপসর্গ নিয়ে বাড়ি থেকেই দায়িত্ব সামলাচ্ছেন অনুজ। গত মার্চ মাস থেকে করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করছেন অনুজ শর্মা। আর এবার করোনা মোকাবিলায় নিজে আক্রান্ত হয়েও শহরবাসীকে সুস্থ হয়ে ওঠার মন্ত্র দিলেন তিনি।
সহকর্মীদের করোনা যুদ্ধে জেতার মন্ত্র দিলেন CP অনুজ শর্মা। সহকর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তিনি লিখেছেন, সাবধানতা অবলম্বন আর মনের জোর ধরে রাখতে হবে। তবেই পরাস্ত্র করা সম্ভব হবে করোনা ভাইরাস কে। তিনি চিঠির একটি অংশ তে লিখেছেন, “অযথা আতঙ্কিত হবেন না। অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে জোর রাখুন।”
সহকর্মীদের জানিয়েছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আবার সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তিনি।করোনাযুদ্ধে সামনের সারিতে দাঁড়ানো নিজের সহকর্মীদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা ব্যাক্ত করেছেন অনুজ শর্মা। পাশাপাশি করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে প্রান দান করা পুলিশ কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

সহকর্মী পুলিশের প্রতি তাঁর বার্তা, “আপনাদের কাছে অনুরোধ, ডিউটি করার সময় সবসময়ে সাবধানতা অবলম্বন করুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ফেস শিল্ড-সহ যা যা উপকরণ আপনাদের দেওয়া হয়েছে, তা ব্যবহার করুন। ব্যারাক পরিচ্ছন্ন রাখুন এবং অন্যের থেকে যথাসম্ভব শারীরিক দূরত্ব বজায় রাখুন।” অন্যদিকে, লালবাজার সূত্রে খবর মোট ২১৫৩ জন পুলিশকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন করোনাতে। যার মধ্যে ১৯৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।



