“কলেজ খোলার অপেক্ষায় আছি, কলেজ খুললেই বুঝিয়ে দেব” বিশ্বভারতীর VC কে হুঁশিয়ারি কেষ্টর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বভারতীর সমস্যা মিটতে চাইছেনা কিছুতেই। আর বিশ্বভারতীর ব্যাপারে যখন নাক গলিয়েছেন তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তখন ধরে নেওয়া যায় এই টানাপোড়েন চলবে আগামী বেশ কিছুদিন। অনুব্রত বাবু এবং বিশ্বভারতীর উপাচার্য (Vice-Chancellor) বিদ্যুৎ চক্রবর্তী বাকযুদ্ধ চলছেই। কিছুদিন আগে বিদ্যুৎ বাবুকে পাগল বলে কটাক্ষ করেছিলেন অনুব্রত।

আরও পড়ুনঃ ববি হাকিম বাঙালি নয়, সায়ন্তনের বেনজির আক্রমণের পাল্টা দিলেন ফিরহাদ

“কলেজ খোলার অপেক্ষায় আছি, কলেজ খুললেই বুঝিয়ে দেব" বিশ্বভারতীর VC কে হুঁশিয়ারি কেষ্টর

অপরদিকে উপাচার্য এক ভার্চুয়াল বৈঠকে অনুব্রত মণ্ডলের (Anubrat Mandal) নাম না করে তাকে বাহুবলী বলে কটাক্ষ করেছিলেন। নেতা এবং উপাচার্যের এই বাগযুদ্ধে এবার পাল্টা জবাব দিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু জবাব বললে ভুল হবে প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি। বিশ্বভারতী উপাচার্যের উদ্দেশ্যে ঠিক বলেছেন অনুব্রত মণ্ডল?

“কলেজ খোলার অপেক্ষায় আছি, কলেজ খুললেই বুঝিয়ে দেব" বিশ্বভারতীর VC কে হুঁশিয়ারি কেষ্টর

তিনি বলেছেন, “বিশ্বভারতী পুরোপুরি জঞ্জালে ভরে গেছে। তার সঙ্গে আরেক জঞ্জাল হল ভিসি। জঞ্জাল পরিষ্কার করতে গেলে ছাত্র প্রয়োজন। কলেজটা খুলুক। বাঘ যেমন শিকারের অপেক্ষায় বসে থাকে, তেমনই কলেজ খোলার অপেক্ষায় বসে আছি। কলেজ খুললেই বুঝিয়ে দেব।” পাশাপাশি তিনি এও বলেন, “আমি বাহুবলী নই, আমি মানুষের পাশে থাকি।”

কলেজ খোলার অপেক্ষায় আছি বিশ্বভারতীর VC কে হুঁশিয়ারি কেষ্টর

এই সবের মধ্যেই বিশ্বভারতীর তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিট সভাপতি হয়েছেন মীনাক্ষী ভট্টাচার্য। আজ তাঁকেই শুভেচ্ছা জানান অনুব্রত মণ্ডল। বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে মীনাক্ষী জানিয়েছেন, ‘আমরা বিশ্বভারতীর ছাত্র ও অধ্যাপকদের পাশে ছিলাম, আছি। যে ভাবে উপাচার্য বিশ্বভারতীর গৈরিকি করণের চেষ্টা করছেন, তা আমরা মেনে নেব না। প্রতিবাদ করব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর