Anubrata Mondal: অনুব্রতর দিল্লি যাত্রার প্রক্রিয়া শুরু, প্রোডাকশন ওয়ারেন্ট জারি করতে পারে ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার আসানসোল আদালতে টানা সাড়ে ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। এরপরেই তাঁকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়ার সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোল জেলে কেষ্টকে জেরা করার পর দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ইডির তিন আধিকারিক। অনুব্রতর দিল্লি যাত্রার প্রক্রিয়া শুরু, গরু পাচারের টাকা সংক্রান্ত বিষয়ে কেষ্টর বয়ান রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করবে ইডি।

আরও পড়ুনঃ Enamul Haque: ৫০ লক্ষ টাকার লটারি জিতেছিলেন এনামুল, সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য

সূত্রের খবর, গতকাল দিল্লি থেকে উপস্থিত হন ইডি আধিকারিক। এরপর গরু পাচার মামলায় আর্থিক লেনদেনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে ইডির অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির আদালতে উপস্থিত হচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একেবারে দিল্লির আদালত থেকে ওয়ারেন্ট জারি করে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

অনুব্রতর দিল্লি যাত্রার প্রক্রিয়া শুরু, সায়গলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ 
অনুব্রতর দিল্লি যাত্রার প্রক্রিয়া শুরু, সায়গলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

গতকাল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের বয়ানকে হাতিয়ার করেই জিজ্ঞাসাবাদ চালিয়েছিল ইডি। দীর্ঘ জিজ্ঞসাবাদে যে সমস্ত তথ্য উঠে এসেছে, সেই সমস্ত তথ্য আজ আদালতে পেশ করেছে ইডির আধিকারিকরা। যাতে আসানসোলের সংশোধনাগার কর্তৃপক্ষ অনুব্রতকে দিল্লিতে পৌঁছে দেন, সেটাই চাইছেন ইডির আইনজীবীরা।

অনুব্রতর দিল্লি যাত্রার প্রক্রিয়া শুরু, সায়গলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ 

অনুব্রতর দিল্লি যাত্রার প্রক্রিয়া শুরু, সায়গলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ 
অনুব্রতর দিল্লি যাত্রার প্রক্রিয়া শুরু, সায়গলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

সূত্রের খবর, প্রোডাকশান ওয়ারেন্ট পেশ করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে অনুব্রতকে। এরপর দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে উভয়পক্ষকে। কিছুদিন আগেই তাঁকেও গরু পাচার মামলায় আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেফতার করেছে ইডি। ওয়াকিবহাল মহলের ধারণা, অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর পায়নি ইডি। তাই ইডির তরফে এবার বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত