Anubrata Mondal: দলনেত্রীর বার্তা পেয়েছে কেষ্ট, জানালেন তিনি আত্মবিশ্বাসী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রিয় কেষ্টর হয়ে বক্তব্য রেখেছেন দলনেত্রী। তাতেই সিবিআই হেফাজতে থাকা কেষ্ট যেন অনেকটা স্বস্তি পেয়েছে। সোমবার তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে দেখার পরেই এমনটাই জানিয়েছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার মধ্যে তিনি যে আত্মবিশ্বাসী অনুব্রত। এমনটাই জানিয়েছেন আইনজীবী।

আরও পড়ুনঃ রাজের ‘ধর্মযুদ্ধ’ বয়কটের ডাক, ক্ষুব্ধ পরিচালক কি বললেন?

গতকাল বেহালা পশ্চিম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সত্যি একটা দু’টো কেস নিয়ে আপনারা এজেন্সি করুন আমার আপত্তি নেই। যদি সত্যি কেউ অন্যায় করে। আইন আইনের পথে চলবে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? যতবার ভোট হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন। একটা ভোটেও ওকে বেরোতে দেননি।

দলনেত্রীর বার্তা পেয়েছে কেষ্ট, অসুস্থতার মধ্যেও স্বস্তি 
দলনেত্রীর বার্তা পেয়েছে কেষ্ট, অসুস্থতার মধ্যেও স্বস্তি

সরাসরি বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে। অর্থাৎ কেষ্টর পাশে মমতা রয়েছেন, সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

তাঁর কথায়, ও কিছু চায়নি। সাংসদ, বিধায়ক কিছু হতে চায়নি। আমি ওকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম। ও রাজি হয়নি। তাঁরা শারীরিক অবস্থার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত কয়েক বছর ধরে অনুব্রত নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন। এমনকি ক্যান্সার আক্রান্ত স্ত্রী নিজের চিকিৎসার সময়ে পাশে থাকার বদলে দলের কাজ করার কথা বলেছিলেন। প্রতিদিন কলকাতা আর বোলপুর করত।

দলনেত্রীর বার্তা পেয়েছে কেষ্ট, অসুস্থতার মধ্যেও স্বস্তি 

দলনেত্রীর বার্তা পেয়েছে কেষ্ট, অসুস্থতার মধ্যেও স্বস্তি 
দলনেত্রীর বার্তা পেয়েছে কেষ্ট, অসুস্থতার মধ্যেও স্বস্তি

সোমবার হেফাজতে থাকা অনুব্রত বুঝিয়ে দিলেন তিনি মমতার কথায় আশ্বস্ত। যদিও জেলে থাকা পার্থকে নিয়ে কিছু বললেন না দলনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত