৩০ লক্ষ টাকার ইট কিনে দাম দেননি, ভয় দেখিয়েছেন! অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR দায়ের!

বোলপুরে দলীয় কার্যালয় নির্মাণের সময় প্রায় ৩০ লক্ষ টাকার ইট নেওয়ার পর মূল্য পরিশোধ করা হয়নি বলে অভিযোগ। শান্তিনিকেতন থানায় FIR দায়ের অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুতর অভিযোগ সামনে এল। ৩০ লক্ষ টাকার ইট নেওয়ার পরেও মূল্য পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তুলে শান্তিনিকেতন থানায় FIR দায়ের করেছেন এক ইট ব্যবসায়ী। অভিযোগের জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে বোলপুর এলাকায় একটি দলীয় কার্যালয় নির্মাণের সময় সংশ্লিষ্ট ইট ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ ইট নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই ইটের মোট মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা হলেও আজ পর্যন্ত কোনও অর্থ পরিশোধ করা হয়নি।

ব্যবসায়ীর দাবি, ঘটনার পর ২০২১ সালেই অনুব্রত, মামুন-সহ মোট ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে সে সময় পুলিশ বা প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে তাঁর অভিযোগ।

অভিযোগকারী ব্যবসায়ীর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাওনা টাকার জন্য বারবার যোগাযোগ করা হলেও সমস্যার সমাধান হয়নি। উল্টে টাকা চাইতে গেলে তাঁকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনার পরই শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন ওই ইট ব্যবসায়ী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছে পুলিশ।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই বীরভূমের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলের নাম ঘিরে অতীতেও একাধিক বিতর্ক সামনে এসেছে। নতুন এই অভিযোগের ফলে চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

পুলিশ সূত্রে এখনও পর্যন্ত তদন্তের স্বার্থে বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি। তবে অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে বলেই প্রশাসনিক মহলের ইঙ্গিত। এখন নজর তদন্তের অগ্রগতি এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর