নজরবন্দি ব্যুরো: সোনাঝুড়িতে দুর্ঘটনায় অনুব্রতর কনভয়, আহত ৫ মহিলা নিরাপত্তারক্ষী। গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের কনভয়ে থাকা একটি গাড়ি সরাসরি গিয়ে একটি বিদ্যুতের খুঁটির মধ্যে ধাক্কা মারে। জানা যায়, এই দুর্ঘটনায় ৫ জন মহিলা নিরাপত্তারক্ষী আহত হন।
আরও পড়ুনঃ জমি তৈরি করেছেন পিকে, অধিবেশন কালেই ৫ দিনের দিল্লি সফর মমতার
এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বোলপুর মহকুমা হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়েছে। গত দু’দিন আগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খুন হয়েছেন তৃণমূল নেতা অসীম দাস। জানা যায়, তাঁরই পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার মঙ্গলকোটে যান বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন অনুব্রত।
সোনাঝুরিতে দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়, সুস্থ আছেন কেষ্ট দা।

এরপর তাঁর কনভয়ে থাকা মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি সিউড়ির উদ্দেশ্যে রওনা দেন। সোনাঝুরিতে দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয়, আহত ৫ মহিলা নিরাপত্তারক্ষী। সেই সময় সোনাঝুরির রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি। এরপর লোহার বৈদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ময়ূরেশ্বরে জনসভা ছিল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতর। সেখানে যাওয়ার পথে অনুব্রতের কনভয়ের একটি গাড়ি ধাক্কা দেয় অন্য একটি গাড়িকে। ক্ষতিগ্রস্ত হয় দু’টি গাড়ি। জখম হন চালক। কনভয় ক্ষতিগ্রস্ত হলেও সুস্থ ছিলেন তৃণমূল নেতা।



