কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, কাঁকুড়গাছি লোহাপট্টিতে পুড়ে গেল ৫ কারখানা

Kolkata: ঘিঞ্জি এলাকা হওয়ায় ফায়ার পকেট নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার কাঁকুড়গাছিতে। বুধবার মধ্যরাতে লোহাপট্টি এলাকায় পরপর পাঁচটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলেই জানিয়েছে দমকল বিভাগ। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত একটা থেকে দেড়টার সময় কাঁকুড়গাছির লোহাপট্টির প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে কাজ শুরু করে। তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় ফায়ার পকেট নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। এখনও কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে বলেই জানিয়েছে দমকল।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ ভরপুর থাকায়, নিমেষে আশেপাশের আরও চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ওই প্লাস্টিকের কারখানায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলেই জানা গিয়েছে।

{ছবি প্রতীকী)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত