SSC-TET Scam: আরও এক মিডলম্যানের হদিশ, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পদক্ষেপ ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জালে আরও এক মিডলম্যান। সোদপুরের ঘোলা থেকে মিডলম্যান সুব্রত মালাকার এখন তদন্তকারী সংস্থার জালে। এর আগে দুই মিডিলম্যানের হদিশ পেয়েছিল সিবিআই। এবার আরও এক মিডলম্যানের হদিশ পেল ইডি। এমনিতেই নিয়োগ দুর্নীতি মামলায় সোদপুর, কেষ্টপুর সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এদিন সকাল বেলাতেই সোদপুরে সুব্রতর বাড়িতে উপস্থিত হয় ইডির আধিকারিকরা। প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ Rukmini Maitra: শ্রীচৈতন্য রূপে নজর কাড়লেন রুক্মিণী, প্রকাশ্যে এল নটি বিনোদিনীর ফার্স্টলুক

এদিন সুব্রতর ব্যাঙ্কের আর্থিক লেনদেন, তাঁর চেকবই এবং জমি সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক অসঙ্গতি পায় তদন্তকারী অফিসাররা। তখনই তাঁকে আটক করা হয়েছে। সুব্রতর একাধিক ফ্ল্যাটের হদিশ মিলেছে। সেই সূত্র ধরেই চলছে জিজ্ঞাসাবাদ।

আরও এক মিডলম্যানের হদিশ, নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ল গতি 
আরও এক মিডলম্যানের হদিশ, নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ল গতি 

এমনিতেই নিয়োগ দুর্নীতি মামলায় দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংদের গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, তাঁদের তৈরি অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা চলে যেত নিয়োগ কর্তাদের কাছে। সেখানেও বিপুল টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তিদের যোগ রয়েছে কিনা, খোঁজ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও এক মিডলম্যানের হদিশ, নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ল গতি 

আরও এক মিডলম্যানের হদিশ, নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ল গতি 
আরও এক মিডলম্যানের হদিশ, নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ল গতি 

কারণ, একজন রংমিস্ত্রি থেকে কীভাবে প্রসন্ন রায় বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন? কীভাবে এত কম সময়ে তাঁরা বিপুল সম্পত্তির মালিক হলেন? একইসঙ্গে সুব্রতর কোন টাকা কোনও ফ্ল্যাটে লুকানো রয়েছে কি না, খোঁজ শুরু করেছে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন