অন্নপূর্ণা যোজনার স্টেটাস চেক শুরু! আপনার অ্যাকাউন্টে ৩০০০ টাকা কবে আসবে? ২ মিনিটেই জেনে নিন

সরকারি পোর্টালে চালু হল অন্নপূর্ণা যোজনার আবেদন স্টেটাস দেখার সুবিধা। আবেদন গৃহীত, বাতিল বা পেমেন্ট ব্যর্থ—সব তথ্য এখন অনলাইনে। কয়েক ধাপেই জেনে নিন আপনার ₹৩০০০ কবে আসবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র আবেদনকারীদের জন্য বড় আপডেট। সরকারি পোর্টালে এখন থেকেই দেখা যাচ্ছে আবেদনের বর্তমান স্টেটাস। আবেদন গৃহীত হয়েছে কি না, বাতিল হয়েছে কি না, এমনকি টাকা পাঠানোর প্রক্রিয়া আটকে থাকলেও তার কারণও অনলাইনে জানা যাচ্ছে। ফলে ₹৩০০০ ভাতা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি না, তা এখন বাড়িতে বসেই কয়েক মিনিটে যাচাই করা সম্ভব।

কীভাবে দেখবেন অন্নপূর্ণা যোজনার স্টেটাস?

অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাই করতে প্রথমে সরকারি পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে Citizen/Family Login অপশনে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করুন। এরপর আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেটি লিখে ক্যাপচা পূরণ করুন।

এরপর মোবাইলে আসা OTP দিয়ে লগইন করলেই আপনার বা পরিবারের যে সদস্যের নামে আবেদন করা হয়েছে, তাঁর আবেদনের বর্তমান অবস্থা স্ক্রিনে দেখা যাবে। আবেদন গৃহীত হলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। বাতিল হয়ে থাকলে সেটিও জানিয়ে দেওয়া হবে। যদি টাকা পাঠানোর প্রক্রিয়া ব্যর্থ হয়ে থাকে, সেই তথ্যও পোর্টালে দেখা যাবে।

এখনও সংশোধন বা নতুন আবেদন করার সুযোগ নেই

বর্তমানে সরকারি ওয়েবসাইটে শুধুমাত্র আবেদনপত্রের স্টেটাস দেখার সুবিধা চালু হয়েছে। আবেদন সংশোধন (Edit) বা বাতিল হওয়া আবেদন পুনরায় জমা দেওয়ার কোনও আলাদা অপশন এখনও চালু করা হয়নি।

বহু আবেদন বাতিল, টাকা না পেয়ে বিক্ষোভ

রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বহু আবেদন বাতিল হওয়া এবং অনেক যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পৌঁছনো নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন পঞ্চায়েত (Panchayat)পুরসভা (Municipality)-র সামনে বিক্ষোভও দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, প্রায় ২৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁর দাবি, শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং সরকারি অর্থের অপচয় রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন আবেদনকারীদের জন্য কী বার্তা?

সরকারি সূত্রে জানা যাচ্ছে, যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের জন্য আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। প্রশাসনের অনুমান, নতুন আবেদনকারীদের আবেদন যাচাই সম্পূর্ণ হলে আগামী মাস থেকেই তাঁদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন