Tollywood: ‘গ্রামের রানি বীণাপানি’র অ্যান মেরির কথা মনে আছে? বড়পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খুব তাড়াতাড়ি পর্দায় আসতে চলেছে অরিত্র বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘একলব্য’। আর এই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোটপদার অভিনেত্রী অ্যান মেরি। ‘গ্রামের রানি বীণাপানি’র মাধ্যমে তার তিনি দর্শকদের কাছে পরিচিত।

আরও পড়ুনঃ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এখন পর্দায়, কেমন ব্যবসা করল এই ছবি?

ছবিটিতে অ্যান মেরির বিপরীতে দেখা যাবে দেবতনু তিনি ছবিতে একলব্যের ভুমিকায় অভিনয় করবেন। ছবিটি মুক্তি পাবে ১৫ অগাস্ট। অথাৎ স্বাধীনতা দিবসের দিন। ছবিটির ট্রেলার ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যা দর্শকেরা বেশ পছন্দ করছেন।

Annmery 780x470 1

এই ছবিতে অ্যান মেরির পাশাপাশি দেখা যাবে জ্যামি বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যসহ অনেককেই। এই ছবিটি মুক্তি পাবে অরিত্রর ইউটিউব চ্যানেলে। এর আগে অরিত্রর বেশ কিছু ছবি দর্শকদের মন জয় করেছিল।

‘গ্রামের রানি বীণাপানি’র অ্যান মেরির কথা মনে আছে? ছোটপর্দা থেকে বড়পর্দায় তার হাতেখড়ি

dc0e1d579ae1

পরিচালকের কথায় “ছবির পটভূমিকায় এক সুপারি কিলার। সে এক মেয়েকে খুনের বরাত পায়। কিন্তু হত্যাকারী ধীরে ধীরে মেয়েটিকে ভালবেসে ফেলে। সে কি পারবে মেয়েটিকে খুন করতে? বাংলায় অনেক দিন তথাকথিত কমার্শিয়াল ছবি হচ্ছে না। খুব কম বাজেটে কমার্শিয়াল ছবির ‘লার্জার দ্যান লাইফ’-এর অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। আশা, দর্শক বিমুখ হবেন না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর