Rocky aur rani: ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এখন পর্দায়, কেমন ব্যবসা করল এই ছবি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ইতিমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গিয়েছে। করণ জোহর ফের সাত বছর পর এই ছবির মাধ্যমে পর্দায় ফিরলেন। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে আলিয়া ভাট এবং রণবীর সিং। এই মুহূর্তে নেটজেনদের মনে একটাই প্রশ্ন কেমন ব্যবসা করল ‘রকি অউর রানি…’?

আরও পড়ুনঃ এবার সৌরভের সঙ্গে জুটি বাঁধছে শ্বেতা ভট্টাচার্য, একের পর এক কাজ নায়িকার হাতে

পাশাপাশি এই ছবিতে রয়েছে টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রা এবং অভিনেত্রী টোটা এবং চূর্ণীকেও বিশেষ ভুমিকায় দেখা যাবে। তথ্য অনুযায়ী এই ছবি গোটা রাজ্যে প্রায় ১০০টিরও বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবি মুক্তি পেয়েছিল চলতি সপ্তাহের শুক্রবার। সেদিন এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকা।

rocky rani 329 dতবে ছবি খুব একটা ব্যবসা করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না। তবে আজ ব্যবসা কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও গোটা দেশে এই ছবিটি প্রায় ১১.৫০ কোটি টাকা আয় করেছে।

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এখন পর্দায়, ছবিটি প্রায় ১১.৫০ কোটি টাকা আয় করেছে

rocky 1তবে এই বছরে বেশ আরও কিছু নতুন নতুন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সেই তালিকায় রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ থেকে শুরু করে ‘আদিপুরুষ। তবে সকলের থেকেই বেশ কিছুটা পিছিয়ে রয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত