নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর চাহিদা তুঙ্গে। সদ্য শেষ হয়েছে তার ধারাবাহিক ‘সোহাগজল’। সেই ধারাবাহিক শেষ হওয়ার আগেই একের পর এক কাজের অফার আসছে তার কাছে। ফের শোনা যাচ্ছে একটি ওয়েব সিরিজে সৌরভ দাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ বিয়ের পাঁচমাসের মধ্যেই মা হওয়ার ইচ্ছে প্রকাশ কিয়ারার, নেপথ্যে রয়েছে অভিনব এক কারণ!


শ্বেতার নতুন ওয়েব সিরিজের কথা এই মুহূর্তে সকলেই জেনে গিয়েছেন। ওয়েব সিরিজের কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। এছাড়াও অভিনেত্রীর হাতে এখনও রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনের নতুন সিরিজ। যেখানে অভিনেত্রী শ্বেতা কে মুখ্য চরিত্রে দেখা যাবে। কিন্তু অভিনেত্রীর বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়ে অনুরাগীদের মনে কৌতূহল ছিল। এবার সামনে এলো নায়িকার বিপরীতে দেখা যাবে সৌরভকে।

এই সিরিজটি হবে একটি ত্রিকোণ প্রেমের কাহিনীকে ঘিরে। যেখানে সৌরভ এবং শ্বেতার পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা যাবে অলিভিয়াকে। যেখানে সৌরভ এবং অলিভিয়ার মাঝে চলে আসে শ্বেতা। তবে এই সিরিজের শুটিং এখনও শুরু হয়নি।


এবার সৌরভের সঙ্গে জুটি বাঁধছে শ্বেতা ভট্টাচার্য, কবে শুরু শুটিং?

তবে পেশাদার জীবনে পর পর এত কাজের অফার আসলেও ব্যাক্তিগত জীবনে তিনি প্রেমিকের অসুস্থতায় বেশ চিন্তিত রয়েছেন। কারন শ্বেতার প্রেমিক রুবেলের বেশ কিছুদিন আগেই শুটিং ফ্লোরে একটি দুর্ঘটনা ঘটে যায়। পায়ের দুটো গোড়ালি তার অকেজো হয়ে যায় । তাই এখন তিনি প্রেমিকের সুস্থতার জন্য দিন গুনে চলেছেন।







