নজরবন্দি ব্যুরোঃ এই বছরের প্রথম দিকেই কিয়ারা আডবাণীর সঙ্গে সিদ্ধার্থ মলহোত্রর বিবাহবন্ধন সম্পন্ন হয়। তাদের বিয়ের বয়েস সবে পাঁচ মাস। তার মধ্যেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। তবে সেটি ছিল শুধুমাত্র গুজব। কিন্তু এবার উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। কিয়ারার না হওয়ার খবর নিতান্ত গুজব হলেও। তিনি নাকি সত্যি সত্যি মা হতে চান।
আরও পড়ুনঃ অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের


এই মুহূর্তে সিদ্ধার্থ কিয়ারাকে নিয়ে বিদেশে ছুটি উপভোগ করতে গিয়েছেন। সামনেই আবার অভিনেত্রীর ৩১ বছরের জন্মদিন। বিয়ের পর এটি কিয়ারার প্রথম জন্মদিন। কীভাবে সিদ্ধার্থ তার স্ত্রীর জন্মদিন এই বছর পালন করেন। এবার সেটিই দেখার বিষয়।

তবে অনুরাগীদের কাছে তার থেকেও বেশী আকর্ষণীয় বিষয় হল কেন তিনি মা হতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিনি খুব তাড়াতাড়ি মা হতে চান। তার একমাত্র কারন মা হলে তিনি সমস্ত খাবার খেতে পারবেন। কিয়ারার কথায় ‘‘আমি মা হতে চাই এই কারণে যে, যেমন ইচ্ছে খাবার খেতে পারব সেই সময়।’’
বিয়ের পাঁচমাসের মধ্যেই মা হওয়ার ইচ্ছে প্রকাশ কিয়ারার, কারন কি?
আসলে নায়িকাদের নিজের শরীর ধরে রাখতে অনেক খাবারের ওপর বিধিনিষেধ আনতে হয় । তারা যা ইচ্ছে তাই খেতে পারেন না। কিন্তু কিয়ারার এই কথায় কিছু কিছু নেটিজেনরা বেশ হাসাহাসি করেছেন। তাদের কথায় “শুধু মাত্র খাওয়ার জন্য মা হতে চাওয়া বিষয়টি খুবই বোকা বোকা। একজন এই বয়সি অভিনেত্রীর থেকে এরকম আশা করা যায় না। তার যা ইচ্ছে হয় কোন সময় খেতেই পারেন, তার জন্য মা হতে হবে?”









