Anis Khan: ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল আনিস কে? SSKM-এ পোস্ট মর্টেম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সোমবার আনিস খানের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য উপস্থিত হয় পুলিশ। কিন্তু দেহ তোলা নিয়ে জটিলতা দেখা দেয়। পরিবার দাবি করে জেলা জজ ছাড়া দেহ তুলতে দেওয়া হবে না। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন অফিসার এবং আনিস খানের পরিবারের আইনজীবী উপস্থিত হন কবরস্থানে। তারপরেই কবর থেকে তোলা হল আনিস খানের দেহ।

আরও পড়ুনঃ নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি, সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট

সোমবার কবর থেকে আনিস খানের দেহ তুলতে উপস্থিত হন তিন সদস্যের দল। সেই দলে ছিলেন হাওড়ার বিএমওএইচ এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আনিসের বাবাকে মৃতদেহ শনাক্তের জন্য যেতে বলা হয়েছিল। কিন্তু আনিসের বাবা জানিয়ে দেন যেহেতু তিন অসুস্থ তাই তাঁর পরিবর্তে উপস্থিত হবেন আনিসের বড় ভাই এবং আনিসের কাকার ছেলে। দেহ তোলার পরে তাঁরা শনাক্ত করেন আনিস কে।

আনিস খানের দেহ কবর তোলার সময় প্রচুর গ্রামবাসী কবরস্থানের চারপাশে ভিড় করেন। তবে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি স্মৃষ্টি হয়নি৷ এদিন কবর থেকে দেহ তোলার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগ্রাফি করা হয়৷ আনিস খানের দেহ কবর থেকে তোলার পর ময়নাতদন্তের(Post Mortem) জন্য তা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বারাসতের জেলা বিচারকের পর্যবেক্ষণে সেখানে আনিস খানের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা হবে৷ ময়নাতদন্তের সময় আনিস খানের শরীরের ভিসেরার নমুনা সংরক্ষণ করা হবে৷ সিট আধিকারিকদের দাবি, দ্বিতীয় ময়নাতদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে আনিস ছাদ থেকে পড়ে গিয়েছিল নাকি ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল আনিস কে?

ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল আনিস কে? SSKM-এ পোস্ট মর্টেম।

ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল আনিস কে? SSKM-এ পোস্ট মর্টেম।
ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল আনিস কে? SSKM-এ পোস্ট মর্টেম।

উল্লেখ্য, এর আগে আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর কিনারা পেতে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পরিবারের কাছে প্রস্তাব দিয়েছিল সিটের আধিকারিকরা। কিন্তু সিটের ময়নাতদন্তের ওপর আস্থা না থাকায় অনুমতি দেয়নি আনিসের পরিবার। পরে হাইকোর্টের দ্বারস্থ হয় সিট। আদালতের তরফে অনুমতি মিলতেই দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য রাজি হয় আনিসের পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত