অনির্বাণ ভট্টাচার্যের কামব্যাক! সৃজিতের ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনেতা

ফেডারেশন মামলা খারিজ হতেই টলিউডে জল্পনা তুঙ্গে, অনির্বাণ ভট্টাচার্য নাকি ফিরছেন সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অনির্বাণ ভট্টাচার্য ফের টলিউডে কামব্যাক করছেন—এমনই জোরালো গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। ফেডারেশন-পরিচালক মামলা খারিজ হওয়ার পর থেকেই আলোচনায় এসেছে তাঁর নাম। শোনা যাচ্ছে, তাঁকে ফিরিয়ে আনছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক রানা সরকার এবং প্রযোজনা সংস্থা এসভিএফ। পরিচালকের পরবর্তী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ নাকি অনির্বাণই থাকছেন নামভূমিকায়।

বড়পর্দায় শরৎচন্দ্রের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে দেখার সম্ভাবনা দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। কারণ, আগামী বছর ৩১ আগস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের দাবী-এর প্রকাশের ১০০ বছর পূর্ণ হবে। সেই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরেই তৈরি হচ্ছে ছবিটি। বিদ্রোহ, শাসকের বিরুদ্ধে প্রতিবাদ এবং সময়ের প্রেক্ষাপটে কেমন ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে—সেই গল্পকেই তুলে ধরতে চান পরিচালক সৃজিত।

অনির্বাণ ভট্টাচার্যের কামব্যাক! সৃজিতের ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনেতা

অনির্বাণ ভট্টাচার্যের কামব্যাক! সৃজিতের ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনেতা
অনির্বাণ ভট্টাচার্যের কামব্যাক! সৃজিতের ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনেতা

প্রযোজক রানা সরকার এই প্রসঙ্গে জানিয়েছেন, “গুঞ্জন থাকলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ভাবনা অবশ্যই আছে। তবে ফেডারেশনের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত হবে না।” অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায় এই খবর নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন।

গত এক বছরে ফেডারেশন এবং পরিচালকদের দ্বন্দ্বে বারবার শিরোনামে উঠে এসেছে টলিউড। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে শুরু হওয়া সেই বিতর্ক পরে আইনি লড়াইয়ে গড়ায়। পরিচালক বিদুলা ভট্টাচার্য ফেডারেশনের বিরুদ্ধে মামলা দায়ের করার পর তাঁর পাশে দাঁড়ান আরও ১৩ জন পরিচালক। তাঁদের মধ্যে ছিলেন অনির্বাণ ভট্টাচার্যও।

এই সংঘাতের পর অনির্বাণের অভিনয় থেকে শুরু করে পরিচালনা—সব কাজই কার্যত বন্ধ হয়ে যায়। এমনকি সম্প্রতি তিনি যে ব্যান্ড ‘হুলিগানইজম’ শুরু করেছিলেন, সেই ব্যান্ডের প্রথম গানের শুটিং-ও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। তবে সূত্রের খবর, অনির্বাণদের ব্যান্ডের নতুন গান পুজোর আগেই মুক্তি পাবে।

সব মিলিয়ে, ফেডারেশন মামলা খারিজ হওয়ার পর অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ে ফেরা টলিউডের জন্য এক বড় প্রাপ্তি হতে চলেছে। দর্শক ও অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—কবে বড়পর্দায় দেখা যাবে তাঁর শরৎচন্দ্র রূপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর