Anil-Madhuri: ৩২বছর পর ফিরছে অনিল-মাধুরী জুটি, বলিউডে বড় চমক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৩২ বছর পর আবার বড়পর্দায় দেখা যাবে অনিল কাপুর (Anil Kapoor) এবং মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit)। আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া দর্শক মহলে। তবে জামাই রাজার রিমেক ভার্শনে অনিল কাপুর-মাধুরী দীক্ষিত জুটিই ফিরবে নাকি নতুন কোন তারকা জুটিকে দেখা যাবে সেই বিষয় এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: মানুষ না গর্জে ওঠা অবধি এটা চলবে, সরকারের বিরুদ্ধে সরব অনির্বাণ

বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইন্ডিয়ান মিডিয়া-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারতীয় প্রযোজনা সংস্থা শেমারু এন্টারটেনমেন্ট। খবর অনুযায়ী, ‘জামাই রাজা’ ছবির রিমেকের জন্যই দু’টি সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে। তেলুগু ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল হিন্দি ‘জামাই রাজা’। ছবিটি বক্স অফিসে তুমুল সাফল্য পায়। তবে ৩২ বছর আগে তৈরি এই ছবি এখন সাড়া জাগাতে পারে কিনা, তা বলবে সময়।

৩২বছর পর ফিরছে অনিল-মাধুরী জুটি, বলিউডে বড় চমক
৩২বছর পর ফিরছে অনিল-মাধুরী জুটি, বলিউডে বড় চমক

৩২বছর পর ফিরছে অনিল-মাধুরী জুটি, বলিউডে বড় চমক

31 1১৯ অক্টোবর এই ছবির ৩২ বছর পূর্তিতে হিন্দি ছবির দর্শক এই সুখবর পেয়েছে। Shemaroo Entertainment-এর কর্ণধার Hiren Gada জামাই রাজার রিমেক প্রসঙ্গে বলেন,” আমরা দর্শকের মনোরঞ্জনের জন্য নতুন উদ্যোগ নিয়েছি। ইন্ডাস্ট্রির পরিধি বৃদ্ধি হওয়া প্রয়োজন। আমদের যৌথ উদ্যোগে প্রথমবার পুরনো গল্পের প্রেক্ষাপটে দর্শকের সামনে নতুন আঙ্গিকে জামাই রাজাকে নিয়ে আসতেই Indian Media Entertainment Network-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। ” অনিল- মাধুরীকে আবার একসাথে বড়পর্দায় দেখতে উদগ্রীব দর্শকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত