নজরবন্দি ব্যুরো: ইদে সলমন খানের নতুন ছবি ওয়েব প্লাটফর্মে মুক্তি পেয়েছে।এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছিল। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ উপভোগ করা না গেলেও বাড়ি বসে কম খরচে ব্লকবাস্টার দেখেই মন ভাল করতে চেয়েছিলেন দর্শকরা।
আরও পড়ুনঃ এবার থেকে সরাসরি রেমডেসিভির কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি, ঘোষণা এম কে স্ট্যালিনের।


তবে সলমান খান অভিনীত প্রভুদেবা পরিচালিত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পেতেই সব উত্তেজনা উধাও সাধারণ মানুষের মধ্যে। ছবি পছন্দ না হওয়ায় টাকা খরচ করে দেখতে রাজি হচ্ছেন না অনেকেই।
ফলে অনেকেই নানা পাইরেটেড সাইট থেকে ডাউনলোড করেই ইচ্ছে হলে সিনেমাটি দেখে ফেলছেন। আর এতেই মারাত্মক চটেছেন ভাইজান। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘রাধে’ চরিত্রের মতোই হুমকির সুরে সতর্ক করলেন প্রত্যেককে। সঙ্গে এও বলে দিলেন, বেআইনি কাজ করলে কাউকেই রেয়াত করা হবে না।
প্রসঙ্গত, সালমান খান ইদে সিনেমা হলে ছবি মুক্তি না হওয়ায় আগেই হল মালিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সলমন। সঙ্গে জানিয়েছিলেন কীভাবে বাড়ি বসেই দেখা যাবে ছবিটি।


এর জন্য, Zee5 অ্যাপটি ২৪৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। অথবা গোটা পরিবার একসঙ্গে বসে টিভি স্ক্রিনে দেখার ইচ্ছে হলে Zee প্লেক্সেও এই অর্থের বিনিময়ে ছবিটি দেখা যাবে। কিন্তু সলমনের ক্ষোভ, এত সস্তায় পুরো পরিবারকে ছবিটি দেখার সুযোগ করে দেওয়ার পরও বিভিন্ন পাইরেটেড সাইটগুলি বেআইনিভাবে ছবিটি চালাচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন লিখেছেন, “আমরা অত্যন্ত স্বল্প খরচে রাধে দেখার সুযোগ করে দিয়েছিলাম। তা সত্ত্বেও পাইরেটেড সাইটগুলো বেআইনিভাবে ছবিটি ডাউনলোড করে দেখাচ্ছে। এটা অত্যন্ত বড় অপরাধ। প্রতিটি পাইরেটেড সাইটগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে সাইবার সেল। দয়া করে পাইরেসির ফাঁদে পা দেবেন না। নাহলে আপনাকেও বিপদে পড়তে হবে।”







