অমিতাভের করোনা রিপোর্ট নেগেটিভ নয়, টুইট করে নিজেই জানালেন সে খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অমিতাভ বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ। বৃহস্পতিবার দুপুরে সূত্রের খবরে অন্তত এমনটাই জানা গিয়েছিল। দুপুরে আচমকাই রটে যায় যে অমিতাভের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুনঃ আবার সনু সুদ, এবার পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য আনলেন নতুন অ্যাপ।

নিমেষে ছড়িয়ে পড়ে সেই খবর। তার ঘণ্টা খানেকের মধ্যেই টুইট করে বিগ বি জানিয়েছেন তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসেনি। এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে বলেও জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। অমিতাভের বয়ানে এটা স্পষ্ট যে এ হেন ভুয়ো খবর রটে যাওয়ায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন তিনি।

অমিতাভ এবং অভিষেক দু’জনেই করোনায় আক্রান্ত হওয়ার পর বচ্চন পরিবারের বাকি সদস্যদেরও সোয়াব টেস্ট করানো হয়। জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এলেও কোভিড পজিটিভ রিপোর্ট আসে আরাধ্যা এবং ঐশ্বর্যার। তবে মৃদু উপসর্গ থাকায় প্রাথমিক ভাবে হোম আইসোলেশনেই ছিলেন মা-মেয়ে। যদিও গত সপ্তাহে দু’জনকেই ভর্তি করা হয়েছে নানাবতী হাসপাতালে।

আপাতত বচ্চন পরিবারের চার সদস্যই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। বিএমসি-র তরফে বচ্চনদের চারটি বাংলো সিল করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর