আবার সনু সুদ, এবার পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য আনলেন নতুন অ্যাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মহামারীর সময়ে নতুন রূপে দেখা দেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক কিছু করার পরে এবার এমন একটি অ্যাপ নিয়ে এলেন যার মাধ্যমে দেশের যে কোনও প্রান্তের কাজ খুঁজে পাওয়া যাবে। বুধবার লঞ্চ হওয়া এই অ্যাপের নাম দিয়েছেন ‘প্রবাসী রোজগার’।

 সোনুর কথায় এই মোবাইল অ্যাপটির দৌলতে পরিযায়ী শ্রমিকরা সহজে কাজের খোঁজ পাবেন।দেশে করোনা আবহে লকডাউন জারি হয় ২৩ মার্চ। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়েন। অনেকের ঠাঁই হয় ত্রাণ শিবিরে। পেটের তাড়নায় পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হয় অনেকের। এই সময়েই ত্রাতা হিসেব অবতীর্ণ হন সোনু সুদ।তিনি আরও বলেন এই অ্যাপের মাধ্যমে কর্মক্ষেত্রের তৃণমূল স্তরে বিভিন্ন শীর্ষ সংগঠন এনজিও সমাজসেবী সংগঠন সরকারি কর্মকর্তা সহ অন্যান্য তথ্য থাকবে।

ইতিমধ্যেই তিনি এই এক সূচনা করার আগে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তার সঙ্গে কথা বলে নিয়েছেন। প্রসঙ্গত লকডাউনের সময়ে দেশের নানা প্রান্তে আটকে থাকা অনেক পরিযায়ী শ্রমিকের কাছেই ত্রাতা হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুদ। 

ভিন রাজ্যে আটকে পড়া বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে একের পর এক উদ্যোগ নিয়েছেন। বিমানে কিংবা বাসে মুম্বই থেকে দেরাদুন কিংবা কোচি থেকে ওড়িশা শয়ে শয়ে শ্রমিককে লকডাউনের সময়ে বাড়ি ফিরতে সাহায্য করেছেন সোনু। 

5da4cc297ca1a904b60f27f8aa7b81ebaabb474eedb811fe65a91ef8f67fc472

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত