অমিতাভ বচ্চনের নতুন ঠিকানা অযোধ্যা? রাম মন্দিরের পাশেই জমি কিনলেন বিগ বি

১৪.৫ কোটি টাকা দিয়ে 'সরযূ'তে ১০ হাজার স্কোয়ার ফিট জমি কিনেছেন তিনি। আগামী ২২ জানুয়ারি, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন এই প্রকল্পের উদ্বোধন করা হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকদিন পরই রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। বলিউড সহ বিনোদন জগতের বহু তারকা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত। এরইমধ্যে জানা গেল রামনগরীতে নিজের নামে জমি কিনেছেন অমিতাভ বচ্চন। জল্পনা শুরু হয়েছে, তবে কি ভবিষ্যতে মুম্বই ছেড়ে অযোধ্যায় থাকার পরিকল্পনা করছেন তিনি? বিগ বি (Amitabh Bachchan bought a land) কত টাকায় জমি কিনলেন জানেন?

অমিতাভ বচ্চনের নতুন ঠিকানা অযোধ্যা? রাম মন্দিরের পাশেই জমি কিনলেন বিগ বি

আরও পড়ুন: লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই কাজ শুরু কমিশনের

সূত্রে খবর, অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) পাশে জমি কিনেছেন বলিউডের ‘লিভিং লেজেন্ড’ অমিতাভ বচ্চন। অযোধ্যায় ৫১ একর জমির উপর আবাসন তৈরি হওয়ার কাজ শুরু হবে। আগামী ৪ বছরের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে খবর। জানা গিয়েছে, অযোধ্যায় এই নগরীর নাম হতে চলেছে ‘সরযূ’। সেখানকার প্রথম নাগরিক হলেণ অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চনের নতুন ঠিকানা অযোধ্যা? রাম মন্দিরের পাশেই জমি কিনলেন বিগ বি
অমিতাভ বচ্চনের নতুন ঠিকানা অযোধ্যা? রাম মন্দিরের পাশেই জমি কিনলেন বিগ বি

আরও জানা যায়, ১৪.৫ কোটি টাকা দিয়ে ‘সরযূ’তে ১০ হাজার স্কোয়ার ফিট জমি কিনেছেন তিনি। আগামী ২২ জানুয়ারি, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন এই প্রকল্পের উদ্বোধন করা হবে।

অমিতাভ বচ্চনের নতুন ঠিকানা অযোধ্যা? রাম মন্দিরের পাশেই জমি কিনলেন বিগ বি

অমিতাভ বচ্চনের নতুন ঠিকানা অযোধ্যা? রাম মন্দিরের পাশেই জমি কিনলেন বিগ বি

দিন কয়েক আগেই এক অনুষ্ঠানে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, ‘অযোধ্যার সরযূতে নতুন যাত্রা শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। এই শহরের জন্য আমার মনে বিশেষ জায়গা রয়েছে। বৈশ্বিক আধ্যাত্বিকতার কেন্দ্রে বাড়ি বানাতে চলেছি আমি। অমিতাভ বচ্চনের কেনা জমির দূরত্ব রাম মন্দির থেকে মাত্র ১৫ মিনিট। বিমানবন্দর থেকে মাত্র ৩০ মিনিটের মধ্যেই পৌঁছানো যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন