অভিষেকের সংযোগ যাত্রাকে ভয়! লোকসভা ভোটের টার্গেট পূর্ণ করতে প্রতি মাসে বঙ্গে আসবেন শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এতদিন রাজ্য বিজেপি নেতাদের প্রতি মাসে সাংগঠনিক রিপোর্ট পাঠাতে হতো দিল্লিতে। সূত্রের খবর, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও নিয়ম করে সেই রিপোর্টে একবার অন্তত চোখ বোলান স্বয়ং অমিত শাহ। এ বার শুধু বাংলা থেকে পাঠানো সাংগঠনিক রিপোর্টের ভরসায় বসে না-থেকে ২০২৪-এর লোকসভা ভোট পর্যন্ত প্রতি মাসেই একবার করে তিনি বাংলায় আসার চেষ্টা করবেন বলে মঙ্গলবার শাহ ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের।

আরও পড়ুন: TMC কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, উদ্ধার তাজা বোমা

আর রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তের পিছনে একটা ভয় কাজ করছে। আর সেটা হল অভিষেকের সংযোগ যাত্রা। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ আসনের মধ্যে ৩৫টি আসন দখলের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছেন ৪০টি আসনের লক্ষ্যমাত্রা।

11 7
অভিষেকের সংযোগ যাত্রাকে ভয়! লোকসভা ভোটের টার্গেট পূর্ণ করতে প্রতি মাসে বঙ্গে আসবেন শাহ

ইতিমধ্যেই বিজেপির ১৮টি আসন থেকে কমে ১৬ হয়েছে। তাই কাজটা মোটেও সহজ নয় বুঝতে পারছেন গেরুয়া শিবিরের নেতারা। যদিও টার্গেট পূরণের ভার সম্পূর্ণ রাজ্য বিজেপি নেতৃত্বের উপর ছেড়ে দিতে চান না অমিত শাহ। এদিকে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখে ভীত হয়ে পড়েছে বিজেপি।

অভিষেকের সংযোগ যাত্রাকে ভয়! লোকসভা ভোটের টার্গেট পূর্ণ করতে প্রতি মাসে বঙ্গে আসবেন শাহ

10 5

কারণ তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির পাল্টা হিসেবেই এবার রাজ্য বিজেপি নেতাদের জেলায় জেলায় জনসংযোগ বৃদ্ধি করার জন্য নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহ নিজে রবীন্দ্রজয়ন্তীতে এসে এই নির্দেশ দিয়ে গিয়েছেন শুভেন্দু–সুকান্তদের। এটাই হোমওয়ার্ক। আর সেই হোমওয়ার্ক করে একমাসের মধ্যেই রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে সুত্র মারফত।

12 7

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন