Amit Shah: বিজেপির কিছু লুকোনোর নেই, আদানি ইস্যুতে সরব শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদানি বিতর্কে তোলপাড় গোটা দেশ। বারবার তদন্তের দাবিতে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে সরব হয়েছে বিরোধীরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, বিজেপির কিছু লুকোনোর নেই। আর ভয় পাওয়ারও কিছু নেই।

আরও পড়ুনঃ ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে কী করবেন, জানুন

অমিত শাহের কথায়, একটি একটি বিচারাধীন বিষয়। আদানি ইস্যু বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এই নিয়ে আমি কোনও মন্তব্য করব না। যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে আপনারা আদালতে চলে যান। আমি তো আগেই বলেছিলাম পেগাসাসের সময়, আপনারা আদালতে চলে যান।

বাজেট অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সুর চড়াও করেছিল বিরোধীরা। সংসদের অন্দরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। তার জবাবে অবশ্য প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিরোধীদের হাতে কাদা রয়েছে বলেই ছুড়ছেন। যত কাদা ছুড়বেন, ততই পদ্ম ফুটবে।

বিজেপির কিছু লুকোনোর নেই, স্পষ্ট জানালেন শাহ 
বিজেপির কিছু লুকোনোর নেই, স্পষ্ট জানালেন শাহ 

তবে সরাসরি কেন কিছু বলছেন না প্রধানমন্ত্রী প্রশ্ন তুলতে দেখা যায় বিরোধীদের। বিজেপি দল তদন্তের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। সরাসরি এমনটাই মন্তব্য করে বসেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ক্ষমতা দিয়ে সমস্ত কিছু প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কেন প্রধানমন্ত্রী কিছু বলছেন না? কেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে কেন কিছু বললেন না? প্রশ্ন করেন তিনি।

বিজেপির কিছু লুকোনোর নেই, স্পষ্ট জানালেন শাহ 

বিজেপির কিছু লুকোনোর নেই, স্পষ্ট জানালেন শাহ 
বিজেপির কিছু লুকোনোর নেই, স্পষ্ট জানালেন শাহ 

আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানিয়েছে বিরোধীরা। ইতিমধ্যে সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। গত শনিবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য, এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে কি আমরা ব্যবস্থা নেব? আমরা নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। তা সরকারের কাজ। একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির পরামর্শ দিয়েছি। সরকারেরও এই বিষয়ে আগ্রহ থাকা প্রয়োজন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত