Ambati Rayudu: ক্রিকেটকে বিদায়, এবার রাজনীতির ময়দানে! লোকসভায় প্রার্থী হতে পারেন আম্বাতি রায়ডু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি বছরের আইপিএলের মাঝেই আম্বাতি রায়ডু অবসর ঘোষণা করেছিলেন। আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষবারের মত খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ক্রিকেটের ময়দানে তাঁর অভাব বোধ করবে ক্রীড়াপ্রেমীরা, একথা বারেবারে বলেছে ওয়াকিবহাল মহল। তবে এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন ক্রিকেটারকে। জানা যাচ্ছে, শীঘ্রই রাজনীতির ময়দানে নামতে পারেন আম্বাতি রায়ডু।

আরও পড়ুন: দল বদলের বাজারে বড় খবর, মোহনবাগানে আসতে পারেন স্প্যানিশ উইঙ্গার অ্যালবার্তো কুইলস 

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন আম্বাতি রায়ডু। দুজনের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও খবর। সূত্রে খবর, অন্ধ্রের মুখ্যমন্ত্রীর হাত ধরেই ওয়াইএসআরসিপি দলের হয়ে রাজনীতিতে হাতেখড়ি হবে রায়ডুর। এই দলের হয়ে আগামী বছরের লোকসভা নির্বাচনে লড়তে পারেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়াইএস জগন মোহন রেড্ডি নিজেই চাইছেন আম্বাতি রায়ডু যেন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ক্রিকেটকে বিদায়, এবার রাজনীতির ময়দানে নামছে আম্বাতি রায়ডু

 

সূত্র মারফত জানা যাচ্ছে, ২০২৪-এর নির্বাচনেই প্রার্থী হিসেবে দাঁড়াবেন রায়ডু। তবে শোনা যাচ্ছে, লোকসভা নয় প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। তাই লোকসভা না বিধানসভা তা এখনই স্থির নয়। ওয়াইএসআরসিপি (Yuvajana Sramika Rythu Congress Party) দলের বর্ষীয়ান নেতাদের দাবি, বিধানসভা নির্বাচনে পোন্নুর বা পশ্চিম গুন্টুর কেন্দ্র কিংবা লোকসভা নির্বাচনে মছলিপত্তনম কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন রায়ডু।

ক্রিকেটকে বিদায়, এবার রাজনীতির ময়দানে নামছে আম্বাতি রায়ডু
ক্রিকেটকে বিদায়, এবার রাজনীতির ময়দানে নামছে আম্বাতি রায়ডু

উল্লেখ্য, ক্রীড়া জগতের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। নভজোত সিং সিধু থেকে শুরু করে গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি, অশোক দিন্দা- তালিকায় রয়েছে এমন অনেক খেলোয়াড়ের নাম। আম্বাতি রায়ডু ভারতের হয়ে ৫৫ টি ওয়ানডে, ৬ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ২০১৯ সালে শেষবার দেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। আইপিএলে চুটিয়ে নিজের প্রতিভা দেখিয়েছেন তিনি। আইপিএলের গত মরশুমেও সিএসকের হয়ে তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। এবার রায়ডুর নতুন সফর নিয়ে বাড়ছে উত্তেজনা।

ক্রিকেটকে বিদায়, এবার রাজনীতির ময়দানে নামছে আম্বাতি রায়ডু

ক্রিকেটকে বিদায়, এবার রাজনীতির ময়দানে নামছে আম্বাতি রায়ডু
ক্রিকেটকে বিদায়, এবার রাজনীতির ময়দানে নামছে আম্বাতি রায়ডু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত