২১শে নির্বাচনই পাখির চোখ, বাজেটে বাড়ল মেট্রো প্রকল্পের বরাদ্দ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২১শে নির্বাচনই পাখির চোখ, সামনেই ২১এর বিধানসভা। আর সেই কথা মাথায় রেখেই এবার বাজেটে বেশ খানিকটা বরাদ্দ বাড়ল কোলকাতা মেট্রো প্রকল্পতে। কোলকাতার নতুন মেট্রো প্রকল্প হল নোয়াপাড়া-বারাসাত মেট্রো। এই প্রকল্পে প্রথমে ২০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছিল এই বাজেটে তা বেড়ে এবার হল ৫২০ কোটি টাকা। অপরদিকে জোকা-বিবাদিবাগ মেট্রো প্রকল্পে ৯৯ কোটি টাকা থেকে বেড়ে এবার হয়েছে ৩৫০ কোটি টাকা।

আরও পড়ুনঃ মামাবাড়ি বেড়াতে এসে রহস্য মৃত্যু, জোড়াবাগান যৌন নির্যাতনের ঘটনায় আটক ৩।

ওদিকে বেশ কিছুটা কাজ হওয়া এয়ারপোর্ট নিউগড়িয়া মেট্রো প্রকল্পে ৩২৮ কোটি টাকা থেকে বেড়ে  নতুন বরাদ্দ হয়েছে ৩৫০ কোটি টাকা। অন্য দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে ৯০০ কোটি টাকা।

সেন্ট্রাল পার্ক-হলদিরাম ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি মেট্রোর যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা খাতেও বরাদ্দ বেড়েছে বাজেটে। রাজ্যে রেলের অন্যান্য প্রকল্পেও বরাদ্দ বেড়েছে। রাজ্যে রেলের ৫৩টি প্রকল্পে বরাদ্দ হয়েছে ৪৮ হাজার ২৭৫ কোটি টাকা।

২১শে নির্বাচনই পাখির চোখ, ফলে প্রতিবারের বাজেটের চেয়ে এবার রাজ্যের জন্য বেশ খানিকটা টাকা বেশি বরাদ্দ হয়েছে। আর সেটা যে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সে কথা মোটামুটি স্পষ্ট। কারণ এবার বিধানসভা নির্বাচনে পাখির চোখ করেছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত