শিক্ষক দুর্নীতির মাঝেই টাকা নিয়ে উপাচার্য নিয়োগের বিস্ফোরক অভিযোগ আনলেন যাদবপুরের প্রাক্তন অধ্যাপিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি যখন তোলপাড়। এই দুর্নীতির অভিযোগে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটছেন ঠিক তখনই আরও এক নতুন অভিযোগ আনলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা রুবি সাঁই। রুবির অভিযোগ খুব মারাত্মক।

আরও পড়ুনঃ সব জানে মনীশ কোঠারি, জানালেন অনুব্রত কন্যা, ফের অভিযানে সিবিআই

তিনি তৃণমূল কংগ্রেসের কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ওয়েবকুপা) সাধারণ সম্পাদিকা ছিলেন। আর তাঁর অভিযোগ তাঁরই সংগঠনের সভানেত্রী কৃষ্ণকলি বসুর দিকে। ঠিক কি অভিযোগ করেছেন অবসর প্রাপ্ত অধ্যাপিকা রুবি?

শিক্ষক দুর্নীতির মাঝেই টাকা নিয়ে উপাচার্য নিয়োগের বিস্ফোরক অভিযোগ আনলেন যাদবপুরের প্রাক্তন অধ্যাপিকার

তিনি জানিয়েছেন, কৃষ্ণকলি ২০১৭ সালে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের সময় জানান, উপাচার্য হতে গেলে ২০ লক্ষ টাকা দিতে হবে। অন্তত ১৫ লক্ষ। এই কথোপকথনের রেকর্ডিংও আছে বলে রুবির দাবি।

শিক্ষক দুর্নীতির মাঝেই টাকা নিয়ে উপাচার্য নিয়োগের বিস্ফোরক অভিযোগ আনলেন যাদবপুরের প্রাক্তন অধ্যাপিকার

তিনি টাকা দেননি, উপাচার্যও হননি। অবশ্য রুবি সাঁই এর এই অভিযোগের পাল্টা দিয়েছেন কৃষ্ণকলি বসুও। তিনি বলেন, “২০১৭ সালে কী বলেছি, মনে রাখা সম্ভব নয়। পাঁচ বছর পরে ওঁরা এটা মনে হল? তখন প্রতিবাদ করেননি কেন?”

শিক্ষক দুর্নীতির মাঝেই টাকা নিয়ে উপাচার্য নিয়োগের বিস্ফোরক অভিযোগ আনলেন যাদবপুরের প্রাক্তন অধ্যাপিকার

শিক্ষক দুর্নীতির মাঝেই টাকা নিয়ে উপাচার্য নিয়োগের বিস্ফোরক অভিযোগ আনলেন যাদবপুরের প্রাক্তন অধ্যাপিকার

কৃষ্ণকলির দাবি, ২০১৯ সালে রুবি বিজেপিতে যান। ‘‘এত পরে অভিযোগের মধ্যে ‘গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের’ গন্ধ পাচ্ছি। পিছনে বিজেপি আছে, থাকতে পারে সিপিএম-ও,’’ বলেন কৃষ্ণকলি। সব মিলিয়ে শিক্ষক দুর্নীতির মাঝে এই নতুন অভিযোগে কি ফের একবার বিরোধীরা কোণঠাসা করবে শাসক দলকে? বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর