খাস কলকাতায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, পানশালায় পরিচয়ের পর এই কান্ড

Kolkata: তরুণী পুলিশকে জানান ওই যুবক প্রথমে তাকে সন্টলেক এবং পরে শোভাবাজারের একটি ফ্ল্যাটে নিয়ে যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। একটি পানশালায় বন্ধুত্ব হওয়ার পর ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শ্যামপুকুর থানায় গোটা ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপাতত আদালতের নির্দেশে পুলিশের হেফাজতে অভিযুক্ত। ঘটনাটি কয়েকদিন আগের। গত ১৫ জুলাই এই ঘটনাটি ঘটে।

খাস কলকাতায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, পানশালায় পরিচয়ের পর এই কান্ড

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেক্সপিয়ার সরণীর এক পানশালায় সেদিন রাতে গিয়েছিলেন অভিযোগকারিণী। এখানেই অভিযুক্ত যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। অভিযোগকারী তরুণীর বাড়ি রিজেন্ট পার্ক এলাকায়। আর অভিযুক্ত থাকেন শ্যামপুকুরে। ওই তরুণী অভিযোগ করেন শ্যামপুকুরের নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন ওই যুবক।

খাস কলকাতায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, পানশালায় পরিচয়ের পর এই কান্ড
ছবি Google থেকে

তারপর তার সাথে অশ্লীল আচরণ করেন অভিযুক্ত যুবক। এমনকি যুবক ওই ফ্ল্যাটে তরুণীকে ধর্ষণ করেন বলেও পুলিশকে অভিযোগ করেছেন অভিযুক্ত। তরুণী পুলিশকে জানান ওই যুবক প্রথমে তাকে সন্টলেক এবং পরে শোভাবাজারের একটি ফ্ল্যাটে নিয়ে যান।

খাস কলকাতায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, পানশালায় পরিচয়ের পর এই কান্ড

খাস কলকাতায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, পানশালায় পরিচয়ের পর এই কান্ড
ছবি Google থেকে

এই অভিযোগ পেয়েই ১৬ তারিখ গভীর রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা হলে ২৪ শে জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ ঐ অভিযুক্ত যুবকের ফ্লাট থেকে বেডশীট, বালিশ বাজেয়াপ্ত করেছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর