নজরবন্দি ব্যুরো: রক্ষকই ভক্ষক! লিভ ইন পাটনারকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ কর্তার বিরুদ্ধে। নিন্দনীয় ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের (Barrackpore) বাসুদেবপুরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিওবা এই ঘটনায় বাসুদেবপুর থানার এএসআই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: Honeytrap: ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস, কাস্টমার সেজে ২ মহিলা পাণ্ডাকে পাকড়াও গোয়েন্দাদের
জানা গিয়েছে, পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ব্যারাকপুরের বাসুদেবপুর থানার এএসআই-এর বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রে খবর, অভিযুক্ত পুলিশের নাম সঞ্জীব সেন। বারাকপুরের বাসুদেবপুর থানার এএসআই পদে কর্মরত তিনি।

ঘটনায় অভিযোগকারী জানিয়েছেন, একজনকে তিনি ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা উদ্ধার করতে পারছিলেন না। পাওয়া আদায়ের প্রতিশ্রুতি দিয়েই শ্যামনগরের বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় অভিযুক্ত সঞ্জীব সেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ওই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবতী।

অন্যদিকে, বাসুদেবপুর থানার অভিযোগ জমা হলে তদন্ত শুরু করে পুলিশ। এদিকে, পুলিশে লিখিত অভিযোগ দায়েরের পর যুবতীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। জানা যাচ্ছে, এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এরপরেই পুলিশ সূত্রে জানা যায়, ওই অভিযোগকারী যুবতীর সঙ্গে লিভ ইন করতেন অভিযুক্ত সন্দীপ সেন। পরবর্তীতে তাঁদের মধ্যে সমস্যা তৈরি হয়।
রক্ষকই ভক্ষক, ধর্ষণের অভিযোগ থানার ASI-র বিরুদ্ধে




