Gang Rape: বৈদিক ভিলেজে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার চার অভিযুক্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজারহাটের বৈদিক ভিলেজে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। জানা গিয়েছে, পার্টি করার জন্য বৈদিক ভিলেজে রিসর্ট ভাড়া করে হয়। সেই পার্টিতেই মাদক খাওয়ানো হয় ওই তরুণীকে এবং মাদক খাইয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ বঙ্গে শীতের আমেজ, কালো মেঘের ঘনঘটা, হতে পারে বৃষ্টি

রাজারহাট থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে। শনিবার তাঁদের বারাসাত কোর্টে তোলা হবে। সূত্রের খবর, জন্মদিনের পার্টি চলছিল রাজারহাটের ওই রিসর্টে। সেখানে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ওই তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জন্মদিনের পার্টিতে যাঁরা গিয়েছিলেন, তাঁদের ব্যাপারে কোনও তথ্য জানাতে পারেননি বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ। এই মুহূর্তে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৈদিক ভিলেজে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার চার অভিযুক্ত

সেখানে উপস্থিত আছেন বিধান নগর পুলিস কমিশনারেটের পুলিস কমিশনার গৌরব শর্মা, ডিসি নিউটাউন, এসিপি রাজারহাট ও বিধান নগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন