ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

Lok Sabha Election 2024: নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহারে মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করছে বাহিনীর জওয়ানরা, এরকমই বলে বিক্ষোভ জানাচ্ছেন জোড়াফুল কর্মীরা।

আরও পড়ুন: তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন (Loksabha Election)। প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু’ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

সকাল ১১ টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটদানের হার ৩১.৯৪%, কোচবিহারে ৩৩.৬৩%, আলিপুরদুয়ারে ভোটদানের হার ৩৫.২০%। সব মিলিয়ে, তীব্র দাবদাহের মধ্যেও মানুষ উৎসাহের সঙ্গে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ।

c force 02 1

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

নির্বাচন কমিশন সূত্রে খবর, কোচবিহারে মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৭৫ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে জলপাইগুড়িতে। অন্যদিকে, আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি বাহিনী নিযুক্ত থাকবে। কোচবিহারে অপেক্ষাকৃত বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে। আগের নির্বাচনগুলিতেও কোচবিহারে হিংসার ঘটনা ঘটে। এবারেও ভোটের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই আসছে অশান্তির খবর। দিনহাটা, শীতলকুচিতে বিক্ষিপ্ত অশান্তিমূলক ঘটনা ঘটেছে।

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন