নতুন ফর্মুলা আনছে কেন্দ্র, এক ধাক্কায় কমতে পারে সব ধরনের জ্বালানি গ্যাসের দাম

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। এই আবহে প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত যাবতীয় জ্বালানির মূল্য নির্ধারণের নিয়মে বদল আনছে সরকার। এর ফলে পরিবহণ জ্বালানি হিসেবে ব্যবহৃত সিএনজি, পাইপবাহিত রান্নার গ্যাস বা পিএনজি-র দাম ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয়গুলিতে হস্তক্ষেপ রাজভবনের, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইঙ্গিত?

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, এবার থেকে প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত যাবতীয় জ্বালানির দাম ঠিক হবে আমদানিকৃত অশোধিত তেলের দামের নিরিখে। এর আগে ভারতে বছরে দু’বার প্রাকৃতিক গ্যাসের দাম সংশোধন করা হত। তবে এবার থেকে প্রতি মাসে সেই দাম খতিয়ে দেখে সংশোধন করা হবে।

21 3
নতুন ফর্মুলা আনছে কেন্দ্র, এক ধাক্কায় কমতে পারে সব ধরনের জ্বালানি গ্যাসের দাম

এদিকে রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের নয়া সিদ্ধান্তের ফলে দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ৭৯.৫৬ টাকা থেমে কমে হতে পারে ৭৩.৫৯ টাকা। অপরদিকে হাজার ঘন মিটার পিএনজির দাম ৫৩.৫৯ টাকা থেকে কমে ৪৭.৫৯ টাকা হতে পারে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা সুবিধা পাবেন।

19 3

জ্বালানির দাম কমায় বহু ক্ষেত্রে উৎপাদন মূল্য অনেকটা কমে যাবে। এ ছাড়া সার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সস্তায় গ্যাস পাবে। এর ফলে সারের দাম কমানোরও সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্তের পর জ্বালানিমন্ত্রী হরদীপ পুরী ট্যুইটে দাবি করেছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষার্থেই সরকারের এই পদক্ষেপ করেছে।

নতুন ফর্মুলা আনছে কেন্দ্র, এক ধাক্কায় কমতে পারে সব ধরনের জ্বালানি গ্যাসের দাম

18 3

মন্ত্রী ট্যুইট বার্তায় লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধিত গার্হস্থ্য গ্যাস মূল্য নির্দেশিকা অনুমোদন করেছে। এর ফলে ভারতে গ্যাসের দামের উপরে আন্তর্জাতিক গ্যাসের দামের প্রভাব কমেছে। তাতে উপভোক্তাদের স্বার্থ রক্ষা হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর