করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে আগামী সপ্তাহেই চালু হচ্ছে ট্রেন, ঘোষণা করল পূর্ব রেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে আগামী সপ্তাহেই চালু হচ্ছে ট্রেন, ঘোষণা করল পূর্ব রেল। মে মাসে করোনা বিধিনিষেধ চালুর পর থেকেই বন্ধ ট্রেন পরিষেবা। যার ফলে শহরতলি থেকে কর্মস্থলে পৌঁছতে পারছেন না বহু মানুষ। লোকাল ট্রেন পরিষেবা কবে শুরু হবে তা নিয়ে উদ্গ্রীব তাঁরা। এরই মধ্যে রেলের তরফে লোকাল ট্রেন চলাচল শুরুর আবেদন জানানো হয়েছে স্টাফ স্পেশালে ভিড় এড়াতে। কিন্তু নিজের ঘোষণায় অবিচল মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছেন ট্রেন চললেই ছড়াবে কোভিড।

আরও পড়ুনঃ সাধারনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি ‘চার্জ’ চাপাল SBI, রাত পোহালেই কার্যকর।

করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল লোকাল-মেট্রোর পাশাপাশি সব মেল, এক্সপ্রেসও। সেইসব ট্রেন আগামী সপ্তাহের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জিএম মনোজ যোশি। তিনি জানিয়েছেন, “হাওড়া থেকে মুম্বই, মালদহ থেকে দিল্লি-সহ একাধিক জায়গা থেকে ট্রেনের প্রচুর চাহিদা দেখা দিয়েছে। যাত্রীরা বারবার দাবি করছেন, যে সব দূরপাল্লার ট্রেন বন্ধ রয়েছে তা ফের চালু করা হোক। তাই সব ট্রেন চালু করা হবে আগামী সপ্তাহের মধ্যে।

যদিও দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেন চালু হয়ে গেলেও বাংলাদেশগামী মৈত্রী – বন্ধন এক্সপ্রেস চালু হওয়া নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিন। তবে রাজ্যে লোকাল ট্রেন কবে থেকে চালু হবে, তা জানা যায়নি। কারন রেলের তরফে লোকাল ট্রেন চালাতে চেয়ে একাধিকবার আবেদন করা হলেও রাজ্য সরকার অনুমোদন দেয়নি।

করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে আগামী সপ্তাহেই চালু হচ্ছে ট্রেন, কিন্তু লোকাল কবে চলবে? লোকাল ট্রেন চালানো নিয়ে ২দিন আগেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এখন রেল চালালে দুনিয়ার লোকে কোভিড ছড়াবে। অন্য জায়গায় কারফিউ হয়েছে। আমাদের তো দোকানপাট খোলা। সবজি বিক্রেতারা গাড়ি করে আসতে পারছে।” সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন এখন লোকাল ট্রেন চলার কোন সম্ভাবনা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত