নজরবন্দি ব্যুরোঃ উড়ালপুলের মেরামতির কাজ হবে। সে কারণে রবিবার সারা দিন বন্ধ থাকবে হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী সমস্ত ট্রেন। বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখাতেও লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে রবিবার।
আরও পড়ুনঃ মাঠেরে বাইরে জয় ভারতের, এশিয়া কাপ হচ্ছেনা পাকিস্তানে


শনিবার এমনটাই জানালেন পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। রেল জানিয়েছে, রবিবারের জন্য মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলবে। অন্য দিকে, কর্ড শাখায় ১০ জোড়া হাওড়া-মসাগ্রাম চলবে। উল্লেখ্য, হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস,

হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মাতারা এক্সপ্রেস, এনজেপি শতাব্দী এক্সপ্রেস ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, জয়নগর এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস,গয়া এক্সপ্রেস,



জামালপুর এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, গোডা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার স্পেশ্যাল ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেস-সহ একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
উড়ালপুলের মেরামতির কাজ, বন্ধ হাওড়া-বর্ধমানগামী সব লোকাল, বিপাকে নিত্যযাত্রীরা

বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তনও করা হয়েছে। অন্যদিকে ট্রেন চলাচল চালু হওয়ার প্রায় একবছর ধরে থার্ড লাইন ও ইন্টারলকিংয়ের কাজ চলায় দফায় দফায় ব্লক এবং বাতিলের ঘটনা ঘটেছে। মেইন এবং পরে কর্ড লাইনে ভোগান্তি পোয়াতে হয়েছে যাত্রীদের। নতুন এই ঘোষণার ফলে ফের বিপাকে পড়েছেন সাধারণ নিত্যযাত্রীরা।







