কিংবদন্তি প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক জানিয়েছেন, তিনি একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন। যার ফলে হ্রাস পেয়েছে তাঁর শ্রবণ ক্ষমতা। ইনস্টাগ্রামের পোস্টে, নিজের অসুস্থতার কথা জানালেন সকলকে। আর তাই বিগত কয়েকদিন ধরে তিনি নিজেকে রেখেছেন আড়ালে।
আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত আরও ১, শুরু তদন্ত

নিজের অল্প বয়সের একটি ছবি শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী। তার পরই নিজের অনুরাগী, বন্ধু, ফলোয়ার ও শুভাকাঙ্খীদের দিয়েছেন বিশেষ বার্তা। অলকা জানান, কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার পর আচমকা শোনার শক্তি হারান তিনি।
বিমানে উঠলে অনেকেরই কান বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অলকা ইয়াগনিক কিছুই শুনতে পাচ্ছিলেন না। সোমবার রাতে সেই খবর তিনি অনুরাগীর সঙ্গে ভাগ করে নেন। সকলকে এও সতর্ক করে জানিয়েছেন,
বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন গায়িকা অলকা ইয়াগনিক, নিজেই জানালেন সেকথা

শ্রবণশক্তি আচমকা হারিয়ে ফেললে জীবন কতটা দুর্বিষহ হতে পারে, সেটা তিনি উপলব্ধি করলেন। সেই জায়গা থেকেই তাঁর অনুরোধ, সারাক্ষণ কানে হেডফোন দিয়ে চড়া স্বরে গান না শোনাই ভাল। এতেও শ্রবণক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।









