কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত আরও ১, শুরু তদন্ত

Kanchenjunga Accident: মঙ্গলবার ভোররাতে সুস্থ যাত্রীদের নিয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছল অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত আরও ১। সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। অপর দিকে মঙ্গলবার ভোররাতে সুস্থ যাত্রীদের নিয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছল অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজে দাঁড়িয়ে থেকে যাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা করলেন খোদ ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বৃষ্টি, বর্ষার দিনক্ষণ জানালো হাওয়া অফিস

rail 1
তবে যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বলা যায়, মৃত্যুভয় যেন তাড়া করছে তাদের। উল্লেখ্য, সোমবার সকালে ফাঁসিদেওয়াতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। যার ফলে এক্সপ্রেসের পিছনের দিকে একাধিক কামরা লাইনচ্যুত হয়। একটি কামরা উঠে পড়ে মালগাড়ির উপর। এই সংঘর্ষে মালগাড়িও লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। আর এবার এই সব ফেলে শুরু হচ্ছে তদন্ত। রাঙাপানি ট্রেন দূর্ঘটনার তদন্ত শুরু করছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। আজ মঙ্গলবারই শিলিগুড়ি পৌঁছনোর কথা জনক কুমার গর্গের।

বিকেলেই দূর্ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি। আগামিকাল বুধবার থেকে শুরু হবে জিজ্ঞাসাবাদ। স্টেশন মাস্টার, কাঞ্চনজঙ্ঘার মোটরম্যান, পণ্যবাহী ট্রেনের চালকদের জিজ্ঞাসাবাদ করা হবে। যে কোনও ব্যক্তিও তাঁর মতামত জানাতে পারেন সিসিআরএসের কাছে গিয়ে।

কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত আরও ১, শুরু তদন্ত

rail1 1

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ আগেই দিয়েছে রেল। উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গের তত্ত্বাবধানে এই তদন্ত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর