Ranbir-Alia: আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নয়! বলিপাড়ায় জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের দুই নামজাদা তাড়কা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। দুজনে এই মুহূর্তে চুটিয়ে সংসার করছেন। তারা এখন আর একা নেই তাদেড়র মাঝে চলে এসেছে তাদের একমাত্র সন্তান রাহাও। তিনজনের সুখের সংসারের মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। আলিয়া নাকি রনবীরের প্রথম স্ত্রী নয়।

আরও পড়ুনঃ প্রথম থেকেই পছন্দ ছিল না বৌমা ঐশ্বর্যকে! আর কী বললেন অভিতাভ?

সম্প্রতি গণমাধ্যম ম্যাশেবল ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অভিনেতা। সেখানে রনবীর জানান আলিয়ার সাথে বিয়ে হওয়ার আগেও তিনি বিয়ে করেছেন। তবে সেই কথা কেউ জানে না। এখানেই প্রথম তিনি এই কথা জানান। কিন্তু কে ছিল রনবীরের প্রথম স্ত্রী?

আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নয়! নিজের মুখেই জানালেন অভিনেতা
আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নয়! নিজের মুখেই জানালেন অভিনেতা

আসলে গণমাধ্যম ম্যাশেবল ইন্ডিয়ার তরফ থেকে অভিনেতাকে প্রশ্ন করা হয়, এমন একটি ঘটনা বলুন যেটা আপনি ছাড়া আর কেউ জানে না। অভিনেতার কথায়, একবার নাকি এক অচেনা মেয়ে অভিনেতার বাড়ির সামনে এসে রীতিমত পুরোহিত ডেকে মন্ত্র পরে দরজায় তিলক লাগিয়ে বিয়ে করে যান। তবে সেই সময় বাড়িতে ছিলেন না রনবীর। এই ঘটনায় বেশ অবাক হয়েছিলেন অভিনেতা। তবে রনবীর তার প্রথম স্ত্রীকে কখনও নিজের চোখে দেখেন নি।

আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নয়! নিজের মুখেই জানালেন অভিনেতা

আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নয়! নিজের মুখেই জানালেন অভিনেতা

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে রনবীর এবং রশ্মিকা অভিনীত সিনেমা অ্যানিমাল নিয়ে সর্বত্র চর্চা অব্যহত। এই ছবি দর্শকদের বেশ নজর কেড়েছে। নেগেটিভ এবং পজেটিভ দুই রকমেরই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এই ছবি মুক্তি পাওয়ার পরেই কোটি কোটি টাকার ব্যবসা করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত