ইস্টবেঙ্গলে সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ, আইএসএলে কতটা কাজে লাগাতে পারবে দল

Aleksandar Pantic: আমরা বিশ্বাস করি সে আমাদের রক্ষণকে আরও মজবুত করবে এবং প্লে অফে জায়গা পাকা করার জন্য আমাদের সাহায্য করবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চোট পাওয়ায় চলতি মরসুমে আর খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার হোসে অ্যান্টনিও পার্দো লুকাস। তাঁকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল লাল-হলুদ। পার্দোর পরিবর্তে সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচকে দলে নিল কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়নরা। চলতি আইএসএল পর্যন্ত প্যান্টিচের সঙ্গে চুক্তি করা হয়েছে।

আরও পড়ুন: এক বছর পর টেস্টে শতরান রোহিতের, শতরানের মুখে জাদেজাও

ইস্টবেঙ্গলে সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ, আইএসএলে কতটা কাজে লাগাতে পারবে দল
ইস্টবেঙ্গলে সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ, আইএসএলে কতটা কাজে লাগাতে পারবে দল

৩১ বছর বয়সী সেন্টার-ব্যাক অতীতে সার্বিয়ার অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেছেন। ক্লাব পর্যায়ে তিনি লা লিগার বিখ্যাত দল ভিলারিয়াল, সার্বিয়ার অন্যতম সেরা ক্লাব রেড স্টার বেলগ্রেড, ইউক্রেনের বিখ্যাত ক্লাব ডায়নামো কিয়েভের হয়ে খেলেছেন। ইমামি গ্রুপের কর্তা বিভাস বর্ধন আগরওয়াল বলেছেন, ‘প্যান্টিচের টপ-ফ্লাইট ইউরোপীয় লিগে খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে।

eb2

আমরা বিশ্বাস করি সে আমাদের রক্ষণকে আরও মজবুত করবে এবং প্লে অফে জায়গা পাকা করার জন্য আমাদের সাহায্য করবে। ইনজুরির কারণে বাকি মরশুমে পারদোকে মিস করা সত্যিই দুর্ভাগ্যজনক। ইমামি ইস্টবেঙ্গল তার দ্রুত আরোগ্য কামনা করে এবং এই কঠিন পর্যায়ে তাঁকে সমর্থন করবে ও তার পাশে থাকবে।’

চোটআঘাতের সমস্যা ইস্টবেঙ্গল এবং কোচ কার্লেস কুয়াদ্রাতের উপরে নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে। প্লে অফের রাস্তাও ক্রমশ কঠিন হচ্ছে লাল-হলুদের জন্য। আইএসএলের পয়েন্ট তালিকায় দশ নম্বরে নেমে গিয়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল-হলুদের।

ইস্টবেঙ্গলে সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ, আইএসএলে কতটা কাজে লাগাতে পারবে দল

eb3

সেই ম্যাচ জিততে পারলে পয়েন্ট তালিকায় আরও কিছুটা উপরে পৌঁছবে। দশ নম্বর থেকে কি প্লে অফে পৌঁছতে পারবে ইস্টবেঙ্গল? কাজটা প্রবল কঠিন লাল-হলুদের জন্য। নতুন সার্বিয়ান ডিফেন্ডার এসে কত তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত