Alapan Banerjee: সাময়িক স্বস্তি, শীর্ষ আদালতে পিছল আলাপন মামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা বির্তকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) মামলার শুনানি। মামলা দিল্লিতে (Delhi) স্থানান্তর করার ব্যাপারে ক্যাটের সিদ্ধান্তকে আগেই খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Highcourt)।

আরও পড়ুনঃ মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নম্বর প্রকাশ করা হোক, নির্দেশ হাইকোর্টের

আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে মামলা কেন্দ্রের। ওই মামলার পরবর্তী শুনানি হবে ২২ নভেম্বর। শীর্ষ আদালতে আলাপন মামলায় কলকাতা হাইকোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্র। সলিসেটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানান, আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে উপস্থিত ছিলেন না ।

এই মামলার বিস্তারিত তথ্য জানানোর জন্য শীর্ষ আদালতের কাছে সময় চেয়ে নেন সলিসেটর জেনারেল। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, মামলাটির বিস্তারিত তথ্য জানানোর জন্য আদালতে হলফনামা দেওয়া হবে। সে জন্য আদালতের কাছে সময় চাওয়া হয়।

প্রসঙ্গত কলাইকুণ্ডায় (Kalaikunda) প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা-বিতর্ক নিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়, রাজ্যের তৎলীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক।

সাময়িক স্বস্তি, শীর্ষ আদালতে পিছল আলাপন মামলা

কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ক্যাটের কলকাতা বেঞ্চে মামলা করেন আলাপন। এই মামলা কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লিতে প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে যাওয়ার জন্য দিল্লিতে পাল্টা মামলা করে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন