নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে রাজ্য সরকারের মুখ্য় উপদেষ্টার ভূমিকায় আসীন রয়েছেন আলাপন বন্দ্য়োপাধ্য়ায়। একদিকে যখন কেন্দ্রের তরফ থেকে দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে গড়হাজিরার পাশাপাশি নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে আশা কে পাল্টা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি, ঠিক অপরদিক থেকে এবার তাঁকে খুনের হুমকি সংক্রান্ত চিঠি হাতে পেলেন স্ত্রী সোনালি চক্রবর্তী। যা দেখে নড়েচড়ে বসেছে প্রশাসন।
আরও পড়ুনঃTET-এর ফল প্রকাশ কবে? ৫ বছর ধরে মানসিক যন্ত্রণার শিকার চাকরিপ্রার্থীরা।
তারপরে কাল বিলম্ব না করে পুলিসের কাছে দ্বারস্থ হন আলাপন বন্দ্য়োপাধ্যায় ও তাঁর পরিবার। শোনা গিয়েছে ইতিমধ্যেই সেই চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিসের বিশেষ গোয়েন্দা বিভাগ।
আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি ! স্ত্রী কে পাঠানো হল চিঠি

তবে মনে করা হচ্ছে, এই চিঠি তে যে ব্যক্তির নাম লেখা রয়েছে তা আদতে আসল নয়। তাই এই মুহূর্তে মূল দোষীর খোঁজ শুরু করেছে পুলিসের এই বিশেষ বিভাগ।

সদ্য প্রকাশিত
কর্কট রাশির আজকের রাশিফল – ২৭ জুন ২০২৬, শনিবার
মিথুন রাশির আজকের রাশিফল – ২৭ জুন ২০২৬, শনিবার








