সুশান্ত মৃত্যুরহস্য ও বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত মৃত্যুরহস্য ও বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার! বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিকে একেবারে নাড়িয়ে দিয়েছে। কিন্তু তার মৃত্যুর পরে বলিউড ইন্ডাস্ট্রির নোংরা দিকগুলো সংবাদ শিরোনামে আসলেও সেগুলো নিয়ে কোনো অভিনেতা-অভিনেত্রীরা প্রকাশ্যে কিছু বলতে দেখা যায় নি। এবার সাড়ে তিন মাস পর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের  প্রথম সারির অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের মাদক যোগ নিয়ে নিজের মতামত জানালেন সোশ্যাল মিডিয়ায়। আপলোড করলেন ভিডিও।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের শূন্যপদে নিয়োগ, জানুন কি ভাবে করবেন আবেদন।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার শনিবার সন্ধের পর ভিডিওটি আপলোড করেছেন। তাতে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহেই অনেক কথা বলবেন ভেবেছিলেন। কিন্তু চারপাশে এতটাই নেতিবাচক পরিবেশ যে বুঝতেই পারছিলেন না কাকে বলবেন, কতটা বলবেন, কীভাবে বলবেন। দর্শকরাই বলিউডকে ভালবাসা দিয়ে গড়ে তুলেছেন। সিনেমার মাধ্যমে বলিউড পৃথিবীর সমস্ত প্রান্তে দেশের সংস্কৃতি তুলে ধরেছে। দুর্নীতি, বেকারত্ব থেকে দারিদ্র- সমস্ত বিষয়ই সিনেমায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সুশান্তের মৃত্যুর পর এমনও অনেক বিষয় প্রকাশ্যে এসেছে যা অক্ষয়-সহ বাকি তারকাদের ততটাই দুঃখ দিয়েছে, যতটা তাঁর অনুরাগীরা পেয়েছেন। আর এই বিষয়গুলো বলিউডকে নিজের অন্দরে দেখার সুযোগ করে দিয়েছে। এমন অনেক গাফিলতি রয়েছে যাতে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। মাদকের সমস্যা বলিউডে রয়েছে বলে স্বীকার করে নেন অক্ষয়। তবে তার মানে এই নয় যে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকেই মাদকাসক্ত। মাদকের বিরুদ্ধে তদন্তে ইন্ডাস্ট্রির প্রত্যেকে সহযোগিতা করবে। কিন্তু স্পর্শকাতর এই বিষয় নিয়ে গুজব না ছড়ানোর আবেদন জানান অক্ষয়।

সুশান্ত মৃত্যুরহস্য ও বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার! উল্লেখ্য,কিছুদিন আগে এনসিবি বলিউডের প্রথম সারির কয়েকজন অভিনেত্রী কে মাদক যোগে জড়িত থাকার জন্য ডেকে পাঠান। শনিবার দিন AIMS-এর ডাক্তাররা বলেন যে অভিনেতা সুশান্ত সিং রাজপুত কে খুন করা হয়নি তিনি আত্মহত্যা করেছেন। এমন পরিস্থিতিতে অক্ষয় কুমারের এবারটা সোশ্যাল মিডিয়ায় নতুন আলোড়ন সৃষ্টি করলো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর