মাত্র ৪ টি আসন চাই, তৃণমূলের সাথে জোট চেয়ে মমতাকে চিঠি সমাজবাদী পার্টির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র ৪ টি আসন চাই, অনেক আগে থেকেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বিজেপিকে হারাতে পশ্চিমবঙ্গের ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন বলে জানিয়েছেন। এ বার সরাসরি তৃণমূলের সঙ্গে জোট করতে চেয়ে তৃণমূল দলনেত্রীকে চিঠি পাঠালেন অখিলেশ। এসপি-প্রধানের প্রস্তাব, তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টিকে কয়েকটি আসন ছেড়ে দিলে তিনি সরাসরি মমতার সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে তৈরি।

আরও পড়ুনঃ শুরু হল মাদ্রাসা শিক্ষকদের বদলি প্রক্রিয়া, সুযোগ পাবেন মাত্র একবারই।

মাত্র ৪ টি আসন চাই, তবে এসপি ঘনিষ্ঠ সূত্রের পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল কংগ্রেস একান্তই আসন ছাড়তে রাজি না হলে ৮ থেকে ১০টি আসনে এসপি একাই লড়বে। তবে আসন সমঝোতা হলে চারটি আসন পেলেই তারা সন্তুষ্ট থাকবে। এক সময় বামফ্রন্টের শরিক পশ্চিমবঙ্গের সোশ্যালিস্ট পার্টি পরে এসপি-র সঙ্গে মিশে যায়।

দলের নেতা কিরণময় নন্দ দীর্ঘ দিন বাম সরকারের মন্ত্রীও ছিলেন। ২০১১-তে এসপি পাঁচটি আসনে লড়েছিল। মুর্শিদাবাদের ভগবানগোলায় এসপি-র একজন বিধায়ক জিতলেও পরে তিনি তৃণমূলে চলে যান। ২০১৬-তে বামফ্রন্ট থেকে বেরিয়ে গিয়ে এসপি একাই ২৫টি আসনে লড়েছিল। তবে কোনও আসনেই জিততে পারেননি।

প্রসঙ্গত,সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব গত দু’মাসে একাধিক বার পশ্চিমবঙ্গে মমতার পাশে দাঁড়ানোর কথা বলেছেন। তাঁর যুক্তি, বিজেপি যেমন ২০১৭-তে ঘৃণা ছড়িয়ে উত্তরপ্রদেশ বিধানসভায় জিতেছে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গেও ঘৃণা ছড়িয়ে জিততে চাইছে। ধর্মের ভিত্তিতে ভোটের মেরুকরণই বিজেপির প্রধান অস্ত্র বলে মনে করছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন