শুক্রবার, ১৮ জুলাই ২০২৫—আজকের দিনে যারা মা লক্ষ্মী, সন্তোষী মাতা, দুর্গা ও অন্নপূর্ণা দেবীর আরাধনা করবেন, তাদের জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি হবে। বিশেষ করে বৃষ, সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিন অত্যন্ত শুভ। দেখে নিন আজকের রাশিফল। আজ মা লক্ষ্মীর কৃপায় সুখ সমৃদ্ধি উপচে পড়বে ৫ রাশির ঘরে, বাকিদের দিন কেমন কাটবে?
মেষ রাশি (Aries)
আজ মাথা ঠান্ডা রেখে চলা জরুরি। ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতির আশঙ্কা। প্রেমে নতুন সুখবর আসতে পারে। মা লক্ষ্মীর পূজা করলে অর্থ লাভ হতে পারে।


বৃষ রাশি (Taurus)
শুক্র গ্রহের পূর্ণ কৃপায় ব্যবসায় লাভ, জমি সংক্রান্ত শুভ যোগাযোগ এবং পারিবারিক আনন্দ লাভের যোগ। আজ কোনও নতুন কাজ শুরু করলে তা সফল হবে। বিশেষ করে বীর্যশক্তি ও মানসিক শান্তির বৃদ্ধি হবে।
মিথুন রাশি (Gemini)
কর্মক্ষেত্রে চাপ থাকলেও দুপুরের পরে পরিস্থিতি উন্নত হবে। সন্তান সুখ ও পড়াশোনায় সাফল্যের যোগ। লক্ষ্মী পূজা করলে শান্তি ফিরবে।
কর্কট রাশি (Cancer)
পেটের সমস্যা হতে পারে। পারিবারিক জীবনে মনোমালিন্য। আজ কোনও আর্থিক লেনদেন এড়িয়ে চলাই ভাল। সন্ধ্যার পরে মা অন্নপূর্ণার পূজা করলে উপকার মিলবে।


সিংহ রাশি (Leo)
আজ শুভ দিন। ব্যবসা এবং জমি সংক্রান্ত কাজে লাভ হতে পারে। শত্রু দুর্বল হবে। প্রেমের বিষয়ে সুখবর। মা দুর্গার পূজায় বিশেষ ফল লাভ করবেন।
কন্যা রাশি (Virgo)
বাড়িতে অশান্তি বা ঝগড়ার আশঙ্কা। কর্মস্থলে নতুন কোনও পরিবর্তন আসতে পারে। শুক্র গ্রহের কৃপায় সন্ধ্যার দিকে অর্থ ভাগ্য ফিরে আসবে।
তুলা রাশি (Libra)
অর্থলাভ, নতুন কাজের যোগাযোগ ও বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। মা লক্ষ্মী ও সন্তোষী মাতার পূজায় দিন শুরু করলে সারাদিন উন্নতির যোগ থাকবে।
বৃশ্চিক রাশি (Scorpio)
পেট ও স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের কোনও সদস্যের জন্য দুশ্চিন্তা। আজ বিশেষ সতর্ক থাকুন, বিশেষ করে দুপুরের পরে।
ধনু রাশি (Sagittarius)
বাড়তি আয় ও সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। বন্ধুর সাহায্যে সমস্যা থেকে মুক্তি মিলবে। আজ লক্ষ্মী পুজো করলে মানসিক শান্তি ও আর্থিক উন্নতি দুই-ই পাবেন।
মকর রাশি (Capricorn)
শরীর নিয়ে আজ কিছু সমস্যা দেখা দিতে পারে। নতুন কাজের পরিকল্পনা সফল হবে। প্রেমে টানাপোড়েন থেকে সাবধান। মা দুর্গার পূজা করলে মানসিক শক্তি বাড়বে।
কুম্ভ রাশি (Aquarius)
চাকরিতে উন্নতির বিশেষ যোগ। বন্ধুর সাহায্যে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে। শুক্র গ্রহের শক্তি আজ আপনাকে পূর্ণ সমর্থন দেবে।
মীন রাশি (Pisces)
সম্পত্তি নিয়ে চাপ থাকলেও দুপুরের পরে পরিস্থিতি উন্নত হবে। নতুন কাজের যোগাযোগ। মা লক্ষ্মীর পূজা করলে সম্পদ বৃদ্ধি ও মানসিক শান্তি আসবে।








