Asaduddin Owaisi: ওয়েইসির নিরাপত্তা নিয়ে আশঙ্কা, দেওয়া হল ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রচার থেকে ফেরার পথে গুল চলে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়েইসির কনভয়ে। শুক্রবারেই তাঁকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল তাঁকে। যেভাবে তাঁর ওপর হামলা করা হয়েছে তাতে ওয়েইসির নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেয়। সেই কারণেই সিআরপিএফের নিরাপত্তা দেওয়া হল ওয়েইসিকে।

আরও পড়ুনঃ ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে মোদি সরকার!

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রচার সেরে ফিরছিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। ইউপি থেকে দিল্লি ফেরার পথেই হাপুরে একটিও টোল ট্যাক্সের সামনে তাঁর কনভয়ে হামলা চালানো হয়েছিল। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও গুলি গাড়িতে লাগে। পরে সেই গাড়ি বদল করে দিল্লি ফিরে যান তিনি।

এখনও অবধি মিরাটের কিথোদ থেকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এক অভিযুক্ত শচীনের বিরুদ্ধে আগে থেকেই খুনের অভিযোগ ছিল। তাঁর একটি আইনের ডিগ্রি রয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে কট্টর হিন্দুপন্থী সংগঠনের সমর্থক ওই ব্যক্তি।

অভিযুক্তদের কাছ থেকে দেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, সদ্য পিস্তল কিনেছিল অভিযুক্তরা। কার কাছ থেকে কীভাবে তা ক্রয় করা হয়েছে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টির ওপর কড়া নজরদারি রয়েছে পুলিশের। আপাতত অভিযুক্তদের আদালতে পেশ করে হেফাজতে নিতে চায় পুলিশ

ওয়েইসির নিরাপত্তা নিয়ে আশঙ্কা, উত্তরপ্রদেশে হামলা 

ওয়েইসির নিরাপত্তা নিয়ে আশঙ্কা, উত্তরপ্রদেশে হামলা 
ওয়েইসির নিরাপত্তা নিয়ে আশঙ্কা, উত্তরপ্রদেশে হামলা

ঠিক ভোটের আগে এধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, এবারের নির্বাচনে ছোট দলগুলির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে মিম। গতকালের হামলার পর নিজের সাদা গাড়ি ছেড়ে অন্য গাড়িতে চড়ে এলাকা ছাড়েন মিম প্রধান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর